বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

বগুড়া ধুনট উপজেলায় আরোও একটি বহুতল একাডেমিক ভবনের উদ্বোধন হলো

Reading Time: < 1 minute

মোঃ হেলাল উদ্দিন সরকার, ধুনট বগুড়া :
ধুনটের (বগুড়া জেলার) জোড়শিমুল উচ্চ বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন হয়েছে। একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট শেরপুরের মাননীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। সেই সাথে প্রধান অতিথি আরোও একটি একাডেমিক ভবনের উদ্বোধন করলেন, এ-সময় তিনি বলেন আওয়ামী লীগ সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষার মানসম্মত প্রসারে নানাবিধ কর্মসূচি গ্রহন করে তা বাস্তবায়ন করে যাচ্ছে।
অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কামরুজ্জামান কাজল এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি টি আই এম নূরুন্নবী তারিক, সাধারণ সম্পাদক প্রকৌশলী মুহম্মদ আসিফ ইকবাল সনি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহসীন আলম, শরিফুল ইসলাম খাঁন শরিফ, চিকাশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলেফ বাদশা, আওয়ামী লীগ নেতা শাহাদাৎ হোসেন সহকারী শিক্ষক সাজেদা সুলতানা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোজাম্মেল হক, আওয়ামী লীগ নেতা গোলাম সোবহান, রেজাউল করিম তালুকদার দুলাল, আফসার আলী, মাইদুল ইসলাম রনি,শফিকুল ইসলাম চাঁন,এম এ তারেক হেলাল,চিকাশী ইউ পি চেয়ারম্যান জাকির হোসেন জুয়েল,উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক আলীম আল রাজি বুলেট, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর সেলিম রেজা রিমানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com