বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

বগুড়া ধুনট বর্ণাঢ্য আয়োজনে সমাজ সেবা দিবস ‘২৩ উদযাপন

Reading Time: < 1 minute

মোঃ হেলাল উদ্দিন সরকার, ধুনট বগুড়া :
বগুড়া ধুনট, “উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায়”এই প্রতিপাদ্য বিষয় ধারণ করে সারা দেশের মতো বগুড়ার ধুনটে জাতীয় সমাজসেবা দিবস’২৩ পালিত হয়েছে। এ দিবস উপলক্ষে সোমবার (২ জানুয়ারী) উপজেলা সমাজসেবা কার্যালয়ে বণার্ঢ্য কর্মসূচি পালন করে। ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী মুহম্মদ আসিফ ইকবাল সনি। সংশ্লিষ্ট উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফির সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা গোলাম সোবহান, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস আলম ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার ও সুবিধাভোগী বৃন্দ।
সমাজ সেবা দিবসের সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মাইদুল ইসলাম রনি, শামীম আহম্মেদ, যুবলীগের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক আলীম আল রাজি বুলেট প্রমুখ। আলোচনা শেষে ১০ জন সুবিধাভোগীর প্রত্যেকে ৫ হাজার করে মোট ৫০ হাজার টাকা তুলে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com