শনিবার, ১৮ Jul ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

বগুড়া ধুনট মোটরসাইকেল না পেয়ে এক কিশোরের আত্নহত্যা   

Reading Time: < 1 minute

মোঃ হেলাল উদ্দিন সরকার, ধুনট বগুড়া :
বগুড়া ধুনট উপজেলায় কাঙ্ক্ষিত মোটরসাইকেল না পেয়ে গলায় ফাঁস দিয়ে নাফিজুর রহমান শাওন (১৫) নামে এক যুবক আত্মহত্যা করেছে। সোমবার (৬ই মার্চ) সকাল সাড়ে ১০ টায় উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের খোকশাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নাফিজুর ইসলাম শাওন ওই গ্রামের মৃত আব্দুল হাই শাহীনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নাফিজুর রহমান পরিবারের কাছে বেশ কিছুদিন যাবত মোটরসাইকেল কেনার বায়না ধরে আসছিল। তার পরিবার মোটরসাইকেল কিনে দিতে বিলম্ব হবে বলে জানায়। এতে সে অভিমান করে গত তিনদিন ধরে নিজ শয়নকক্ষের দরজা লাগিয়ে ছিল। তাকে বারবার ডাকাডাকি ও ফোন করেও যখন কোন উত্তর মিলছিলো না। আজ সকালে তার পরিবারের লোকজন ঘরের দরজা ভেঙে ভিতরে গিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। ঘটনার বিবরণে আরোও জানা যায়, নাফিজুর ভালোবেসে কাজীপুরের একমেয়েকে ইতিমধ্যে বিয়ে করেছিলেন। এই মেয়ে নাফিজুরের বাড়ি থেকে কাজীপুরে পড়ালেখার জন্য যাতায়াত করতো। যাতায়াতে অসুবিধার কথা মনে করে নাফিজুরের এই মোটরসাইকেলের বায়না ছিলো – কিন্তু গরীব পিতা মোটরসাইকেল কেনায় অসামর্থ্য ছিলেন। পরে খবর পেয়ে ধুনট থানার এসআই মনজুর মোর্শেদ মন্ডল সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত ও মৃতদেহ উদ্ধার করে। অতিরিক্ত পুলিশ সুপার ( ধুনট-শেরপুর) সার্কেল সজিব শাহরীন ও ধুনট থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  এ বিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ ওসি রবিউল ইসলাম জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং ধুনট থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com