সোমবার, ২৭ Jul ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

বগুড়ার দুর্গম চরে পুলিশের অভিযান চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার-১

Reading Time: < 1 minute

বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার শেরপুর থানা পুলিশ আবারো অভিযান চালিয়ে সারিয়াকান্দির দূর্গম চর থেকে দুটি মোটর সাইকেল উদ্ধারসহ মোটরসাইকেল চোর সিন্ডিকেটের ১ সদস্যকে আটক করেছে। এ নিয়ে শেরপুর থানা পুলিশ গত কয়েক দিনে বেশ কয়েকটি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ মোটরসাইকেল চোর আটক করতে সক্ষম হয়েছে। জানা যায়, পুলিশ পরিদর্শক ( তদন্ত)মোঃ আবুল কালাম আজাদ এর নেতৃত্বে এসআই মোঃ রবিউল ইসলাম, এ এস আই মোঃ শফিউল ইসলাম, কনস্টেবল আইনুল হক , কনস্টেবল রেজাউল, কনস্টেবল আলফাজ গন সারিয়াকান্দি থানা পুলিশের সহায়তায় গত রাত্রি ২ ঘটিকায় সারিয়াকান্দি উপজেলার বোয়াইল শংকরপুর চরে অভিযান পরিচালনা করে সারিয়াকান্দির উপজেলার গোহাইল ইউনিয়ন এর শংকরপুর গ্রামের মোহাম্মদ আবুল হাশেমের ছেলে মোটরসাইকেল চোর মোঃ সুজন মিয়া (১৯) কে গ্রেফতার করেন। এসময় তাঁর হেফাজতে থাকা একটি রেজিস্ট্রেশনবিহীন লাল রংয়ের বাজাজ প্লাটিনা 100 সিসি মোটরসাইকেল ইঞ্জিন নম্বর DUMBSA45409,চেসিস নম্বরMD2DDDZZZSWA99252 ( ইঞ্জিন নম্বর ও চেসিস নম্বর টেম্পারিং করা) এবং অপরটি রেজিস্ট্রেশনবিহীন নীল রংয়ের TVS Apache RTR 150 সিসি মোটরসাইকেল ইঞ্জিন নম্বর C1G6227130, চেসিস নম্বর MD624HC11G2G..4279( ইঞ্জিন নম্বর চেসিস নম্বর টেম্পারিং করা) বিবরণের দুইটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেন। শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, আটককৃত যুবক একজন মোটরসাইকেল চোর এবং চোরাই মোটরসাইকেল কেনাবেচা চক্রের সদস্য। আজ তাকে সাত দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে উপস্থাপনা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com