শনিবার, ১৮ Jul ২০২৬, ১২:১২ অপরাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

বগুড়ার শিবগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ

Reading Time: < 1 minute

মিজানুর রহমান মিলন, শিবগঞ্জ বগুড়া :
বগুড়ার শিবগঞ্জে বাড়ীতে কাজের কথা বলে ডেকে নিয়ে মোছাঃ নুরজাহান বেগম (৪০) নামে এক নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে একই গ্রামের সাবেক শিক্ষক আলহাজ্ব মফিজুল ইসলাম (৫০) বিরুদ্ধে। ভুক্তাভোগী নুরজাহান শিবগঞ্জ উপজেলার জুড়ী মুন্সিপাড়া গ্রামের মোঃ আব্দুস সামাদের স্ত্রী। অভিযুক্ত শিক্ষক মফিজুল ইসলাম একই গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে। অভিযোগ সুত্রে জানা যায় গত ২৭/০৬/২০২৩ইং সময় অনুমান ০১.৪৫ ঘটিকার সময় বিবাদী আমাকে কাজের কথা বলে তাহার বাড়ীতে ডেকে নিয়ে বিভিন্ন ধরণের কু-প্রস্তাব দেয়। আমি বিবাদীর কু-প্রস্তাবে রাজি না হইলে বিবাদী আমাকে বারংবার জড়িয়ে ধরার চেষ্টা করে। আমি বারংবার বিবাদীকে বাধা নিষেধ করার পরেও বিবাদী আমার কোন কথা না শুনিয়া পুনরায় আমার কাপড়-চোপড় ধরে যৌন নিপিড়নের করার চেষ্টা করে। পরবর্তীতে আমি বিবাদীকে বাধা প্রদান করিলে বিবাদী আমাকে বিভিন্ন ধরণের ভয়ভীতি ও হুমকি প্রদান করে। বিবাদীর উক্ত ভয়ভীতির কারণে আমি বিবাদীর বাড়ী হইতে চলিয়া আসার সময় বিবাদী আমার পরনের কাপড় টেনে হিচড়ে ছিড়ে শ্রীলতাহানি করে। আমি বিবাদীর বাড়ী হইতে আসিয়া আমার ছেলে মোঃ শাহ আলমকে বিষয়টি খুলিয়া বলিলে আমার ছেলে বিবাদী উক্ত ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করিলে বিবাদী আমার ছেলে কথায় কোন প্রকার কর্ণপাত করে না। বিষয়টি নিয়ে নিকট আত্মীয়-স্বজনদের সহিত আলোচনা করিয়া থানায় আসিয়া অভিযোগ দায়ের করিলাম।
শিবগঞ্জ থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপের্ক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com