শনিবার, ১৮ Jul ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

বগুড়ার শেরপুরে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার

Reading Time: < 1 minute

অশোক কুমার সরকার,বগুড়া জেলা সংবাদদাতাঃ

বগুড়ায় শেরপুরে খানপুর ইউনিয়নের চকখানপুর বাঙালী নদীর তীরবর্তী বাশঁঝাড়ের ফাঁকা জায়গায় অজ্ঞাতনামা এক যুবক (১৮) এর লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২ মে) বেলা আড়াইটার দিকে শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের চকখানপুর গ্রামের বাঙালী নদীর পার্শ্বে বাঁশঝাড়ের ফাঁকা জায়গা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

এসময় তার পরনে ছিলো নীল রঙের হাফহাতা গেঞ্জি ও কালো জিন্সের প্যান্ট। গলায় গামছা দিয়ে পেচাঁনো ছিলো। পুলিশের ধারণা তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

তবে এলাকাবাসী কেউ তার পরিচয় নিশ্চিত হতে পারেননি। বগুড়া জেলা পুলিশের শেরপুর সার্কেলের এএসপি মো. গাজিউর রহমান, শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে। তার পরিচয় উদঘাটন ও হত্যা রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com