সোমবার, ২৭ Jul ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

বগুড়ায় ইউনিয়ন আওয়ামীলীগ নেতাকে কুপিয়ে হত্যা

Reading Time: < 1 minute

রায়হান কবির রবিন, বগুড়া:
বগুড়ায় আওয়ামী লীগ নেতা মমিনুর ইসলাম রকি (৩২) কে কুপিয়ে হত্যা করেছে একদল দুর্বৃত্ত। ২৭ জুলাই মঙ্গলবার আনুমানিক রাত সাড়ে ৯ টার দিকে বগুড়া সদরের ফাঁপোর ইউনিয়নের হাটখোলা নামক স্থানে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। এসময় দুর্বৃত্তরা রকিকে এলোপাতাড়ি কুপিয়ে ঘটনাস্থল ত্যাগ করলে উপস্থিত জনতা তাকে চিকিৎসার জন্য দ্রুত বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ। তিনি বলেন, অতিদ্রুত হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরেই এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।


মৃত মমিনুর হক রকি বগুড়া সদর উপজেলার ফাঁপোর ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের সিরাজুল ইসলামের পুত্র। রকি ফাঁপোর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও ফাঁপোর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ছিলেন। এছাড়াও তিনি আসন্ন ইউপি নির্বাচনে ফাঁপোর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ছিলেন। শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com