রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

News Headline :
ইরান যুদ্ধের মধ্যেই জাপানে ক্ষেপনাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া রাজশাহীতে বিপুল পরিমান ইস্কাফ সিরাপসহ মাদক কারবারী গ্রেফতার আসলাম স্মৃতি সংঘের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়া শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি; জেলা প্রশাসকের কাছে আবেদন পাবনার ভাঙ্গুড়ায় আগুনে পুড়ে নিঃস্ব ৪ পরিবার, অসহায়দের পাশে উপজেলা প্রশাসন পাবনার ভাঙ্গুড়ায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত পাবনায় মন্তাজ সরদার-আনোয়ারা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ রাজশাহী বারে ২১ পদের মধ্যে ২০টিতে জাতীয়তাবাদী প্যানেলের সাফল্য তানোরে গোয়ালঘরে আগুনে পুড়ে মারা গেছে ৬ গরু র‍্যাব ১২’র অভিযানে ১টি বিদেশী বার্মিজগান সহ ২জন আসামী গ্রেফতার

বগুড়ায় দেহ ব্যাবসায় জড়িত থাকার অভিযোগে, ৪টি আবাসিক হোটেল সিলগালা

Reading Time: < 1 minute

মো : স্বাধীন খান, বগুড়া:

সোমবার সন্ধ্যা ৭টা থেকে রাত সোয়া ১০টা অব্দি বগুড়া শহরের সাতমাথা হোটেল পট্টি এলাকায় অবস্থিত আমির গেস্ট হাউজ ও টুইন ব্রাদার এবং শহরের তিন মাথা এলাকায় হোটেল অবকাশ আবাসিক হোটেল সিলগালা করে ভ্রাম্যমান আদালত। এরআগে রোববার রাতে শহরের ছোট কুমিড়া এলাকায় একই অভিযোগে রয়েল ইন্টারন্যাশনালও সিলগালা করা হয়। সোমবার সন্ধ্যা থেকে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহঃ শাহানুর জামান। সিলগালা করা আমির গেষ্ট হাউজে অভিযান চালিয়ে অসামাজিক কর্মকান্ডে জড়িত ৩ জনকে নারী ও ২ জন পুরুষকে আটক করা হয়। এবং তাদের জন প্রতি ২০০ টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়। এর আগে গত রবিবার (১১ সেপ্টেম্বর) রাতে শহরতলীর ছোট কুমিড়া এলাকায় ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার অভিযান পরিচালনা করে রয়েল ইন্টারন্যাশনাল আবাসিক হোটেল থেকে ৩ নারী ও ৬ পুরুষ আটক করা হয় এবং প্রতিষ্ঠানটিকে সিলগালা করা হয়। অভিযান শেষে রাত সোয়া ১০টায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহঃ শাহানুর জামান জানান, আবাসিক হোটেলে অনৈতিক কর্মকান্ড চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শহরের আমির গেস্ট হাউজ ও টুইন ব্রাদার্স এবং তিনমাথা এলাকার হোটেল অবকাশ সিলগালা করা হয়। আগামীতেও এটি অব্যাহত থাকবে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় আইনশৃঙ্খলা রক্ষায় আমর্ড পুলিশ ব্যাটালিয়ন সদস্যরা সহযোগীতা করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com