মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

News Headline :
রামেকে ডেঙ্গুতে চার বছরের শিশুর মৃত্যু পাবনা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১কেজি গাঁজা উদ্ধারসহ একজন গ্রেফতার বিএনপির কঠোর অবস্থানের মধ্যেই জামায়াতের সমর্থনে পাবনার ঈশ্বরদীতে নিষিদ্ধ যুবলীগের মিছিল রাজশাহীর শান্তি বিনষ্টের চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি রিটনের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১১ মাসের শিশু অপহৃত, সুস্থ অবস্থায় উদ্ধার ও গ্রেফতার ২ রামেক এলাকায় মোবাইল কোর্টে ৭ জনের কারাদণ্ড  কাশিয়ানীতে বাস-প্রাইভেটকার সংঘর্ষে ঝরল ২ প্রাণ  পাবনা এসআরবি অভিযানে অনলাইন জুয়া খেলা ০৪ জন আসামী গ্রেফতার শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত রাজশাহীতে মামলার ১২ ঘণ্টায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

বগুড়ায় মাদক সম্রাট ডাল আলমের মা ফেন্সিডিলসহ গ্রেফতার

Reading Time: < 1 minute

মোঃআমানুল্লাহ আমানবগুড়া:
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানের মাদক সম্রাট ডাল আলমের মা আলেছা বেগম (৫৫) কে ৬৬ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। ০৫ জুন শুক্রবার গভীর রাতে গোপন সংবাদ পেয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলামের নেতৃত্বে এস আই স্বপন মিয়া, এএসআই ইসরাফিল, এস আই বিরঙ্গ সঙ্গীয় ফোর্স মহাস্থান গড় পাথরপাড়া এলাকার বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারী আলম প্রাচীর টপকে পালিয়ে যায়। আটকৃত আলেছা শিবগঞ্জ উপজেলার মহাস্থান গ্রামের লালু মিয়ার স্ত্রী। জানা যায়, শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম এর নেতৃত্বে এস আই স্বপন মিয়া, এ এস আই ইসরাফিল সঙ্গীয় ফোর্স গত (৫ জুন) গভীর রাতে মহাস্থান গড় গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে আলেছা বেগমকে আটক করে। এসময় ওই বাড়ি তল্লাশি করে ৬৬ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। এব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)সিরাজুল ইসলাম বলেন ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় গ্রেফতারকৃত আলেছা বেগমসহ আসামী করা হয়েছে তার ছেলে মাদক কারবারী আলম (৪২) ও আলমের স্ত্রী তুহিন বেগম (৩৭)। ওসি আরো বলেন, মাদক ব্যবসায়ীদের সাথে কোন আপোষ নেই। মাদক ব্যবসায়ী যেই হোক না কেন তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com