বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

বগুড়ায় ১ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট আসিক গ্রেফতার

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, বগুড়া:
বগুড়ায় ১ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট আসিকুর রহমান আসিক কে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। রোববার (১৫ মে) বিকেল ০৫:৩০ ঘটিকার দিকে শহরের কাঁঠালতলা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ২২ বছর বয়সী মাদক সম্রাট আসিকুর রহমান শহরের ওয়াবদা গেটের পাশ্বে পুরান বগুড়া এলাকার মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেন ও মনি বেগম এর ছেলে।এলাকাবাসী সূত্রে জানাযায় মাদক সম্রাট আসিক ও তার বাবা-মা দীর্ঘদিন যাবৎ বগুড়া জেলার বিভিন্ন এলাকায় মাদক ক্রয় বিক্রয় করে।
বগুড়া সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসিকুরকে গ্রেফতার করা হয়। আসিকুরের বাবা ও মা উভয়ে মাদক ব্যবসায় জড়িত ও একাধিক মাদক মামলার আসামি।
তিনি আরও জানান,আসিকুর ইয়াবাগুলো বিক্রির জন্য কাঁঠালতলা বাজারে এনেছিলেন। এসময় তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। আসিকুরের বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com