সোমবার, ২৭ Jul ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

বগুড়া আদমদীঘিতে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Reading Time: < 1 minute

হুমায়ুন আহমেদ, আদমদীঘি বগুড়া :
বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গমাতা ফজিলাতুনন্নেছা এবং শেখ কামালের জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার আদমদীঘি উপজেলা হল রুমে বেলা ১২টায় উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া জেলা পরিষদের সংরক্ষিত সদস্য মনজু আরা বেগম, আদমদীঘি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা খন্দকার, সান্তাহার পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোমেনুল ইসলাম, ওসি জালাল উদ্দীন, মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুল আলম, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল হক মুন্টু, উপজেলা আঃ লীগের সহ-সভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, ইউপি চেয়ারম্যান খন্দকার সামছুল হক, এস এম বেলাল হোসেন, আব্দুল হক আবু, এরশাদুল হক টুলু, মুক্তিযোদ্ধা আবির উদ্দীন, সাংবাদিক হাফিজার রহমান, খায়রুল ইসলাম, সদর ইউনিয়ন আঃ লীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক মিহির কুমার সরকার প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com