সোমবার, ২৭ Jul ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

বগুড়া আদমদীঘি রেললাইনের পাশ থেকে বস্তাবন্দি যুবকের লাশ উদ্ধার

Reading Time: < 1 minute

হুমায়ুন আহমেদ, বগুড়া:
সান্তাহারে রেললাইনের পাশ থেকে বস্তাবন্দি অবস্থায় সিরাজুল ইসলাম সুমন (৩০) নামের এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। আজ (৬ জুন) রবিবার সকাল ৬টায় আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের লকু কলোনীর খেলার মাঠ এলাকায় রেল লাইনের পাশ থেকে পুলিশ তাকে আহত অবস্থায় উদ্ধার করে। সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। নড়ছিল বস্তা, ভেতরে হাত-পা বাঁধা-মুখে টেপ মারা যুবক। সান্তাহার ফাঁড়ির পুলিশ জানায়, সকালে লকু কলোনীর খেলার মাঠ এলাকায় একটি বস্তা দেখতে পেয়ে ফাঁড়িতে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তার ভেতরে ওই যুবকের প্লাস্টিকের দঁড়ি দিয়ে হাত-পা ও মুখের মধ্যে কাপর গুজিয়ে কসটেপ দিয়ে মুখ বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করে। পরে চিকিৎসার জন্য তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সান্তাহার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আব্দুল ওয়াদুদ জানান, বস্তাবন্দি সিরাজুল ইসলাম সুমন নীলফামারীর ঝোপাচুড়ি গ্রামের বাবুল ইসলামের ছেলে। তিনি কয়েকবছর পূর্বে নওগাঁর কির্ত্তিপুরের শালুকা গ্রামে বিয়ে করেছিলেন। স্ত্রী রিনা বেগমের সঙ্গে বনিবনা না হওয়ায় গত ৫-৬ মাস আগে তাদের বিচ্ছেদ হয়। এরপর রিনা বেগম অন্যত্র বিয়ে করলেও পরবর্তীতে তিনি সুমনের সঙ্গে যোগাযোগ রাখতেন। তিনি আরো জানান, গত ২৮ মে সুমন বাড়ি থেকে বেরিয়ে আসেন। তারপর থেকে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করছিলেন। এক পর্যায়ে আজ রবিবার সকালে লকু কলোনীর খেলার মাঠ এলাকায় স্থানীয়রা তাকে বস্তাবন্দি দেখে পুলিশে খবর দেয়। বর্তমানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com