শনিবার, ২৭ Jun ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক পাবনার আটঘরিয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি নওগাঁর বদলগাছীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫ টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে চলছে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ড  রাজশাহীর বিনোদপুরে দুই রেস্তোরাঁয় হামলা, বিস্ফোরণ: দুই মামলায় জামায়াত নেতা-সহ ৩০ জন আসামী নগরীর মেহেরচন্ডী এলাকায় বাবাকে হত্যা করে পালালো রাবি শিক্ষার্থী কিশোরগঞ্জে মানবেতর জীবনযাপন অনাহারে দিন কাটছে বৃদ্ধ দুর্গাচরণের

বগুড়া ডিবির পৃথক অভিযানে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার!

Reading Time: < 1 minute

মোঃ আমানুল্লাহ আমান,বগুড়া:

বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আলী আশরাফ ভূঞা (বিপিএম-বার) এর সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরীর তত্ত্বাবধানে ডিবি, বগুড়ার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক এর নেতৃত্বে টিম ডিবি বগুড়ার মাদকবিরোধী অভিযানে ১ কেজী ৯০০ গ্রাম গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

বগুড়া ডিবির একটি টিম গত (২৭জুন) রবিবার সন্ধ্যা ০৬:১৫ ঘটিকার সময় বগুড়া জেলার ধুনট থানাধীণ হুকুম আলী মোড় সংলগ্ন মাটিকোড়া চরপাড়া সাকিনস্থ জনৈক সামাদ মিয়ার বাঁশবাগানে এর ভেতর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ কেজী গাঁজা সহ আসামী ১.মোঃ আব্দুর রাজ্জাক শেখ (৪০), পিতা-মোঃ সামাদ শেখ, সাং-মাটিকোড়া চরপাড়া, থানা-ধুনট, জেলা-বগুড়াকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামী মোঃ আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে বগুড়া জেলার ধুনট থানার আরো ১১ টি মামলার এজাহারভুক্ত আসামী।

বগুড়া ডিবির অপর একটি টিম গত (২৭জুন) রবিবার রাত্রি ০৯:০০ ঘটিকার সময় বগুড়া জেলার শেরপুর থানাধীন ভবানীপুর ইউনিয়ন অন্তর্গত বেলগাড়ী গ্রামস্থ ভবানীপুর টু বগুড়া বাজার গামী মাজার রোড়ে তিনমাথা মোড়ে পাকা রাস্তার উপর হইতে ৯০০ গ্রাম গাঁজাসহ আসামী ২।মোঃ রুবেল খলিফা (৩৫), পিতা মোঃ রতন খলিফা, সাং-নিজুরী উত্তর পাড়া, থানা-রায়গঞ্জ, জেলা- সিরাজগঞ্জকে গ্রেফতার করেছে।

বগুড়া ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রাজ্জাক জানান গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ধুনট ও শেরপুর থানায় পৃথক পৃথক মামলা রজুপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com