সোমবার, ২৭ Jul ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

বগুড়া ধুনটে ছাত্রলীগের সাঃসঃ কলেজ ছাত্রী নিয়ে উধাও এর অভিযোগ

Reading Time: < 1 minute

মোঃ হেলাল উদ্দিন সরকার, ধুনট বগুড়া:
ধুনটে (বগুড়া) উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপনের বিরুদ্ধে সাকিলা বিন সামন্তা (১৮) নামের এক কলেজ ছাত্রীকে নিয়ে লাপাত্তার অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত স্বপন উপজেলার ভান্ডার বাড়ি ইউনিয়নের চুনিয়া পাড়া গ্রামের মৃত কাসেম এর ছেলে।
৮ আগষ্ট (সোমবার) বিকেলে ওই ছাত্রীকে নিয়ে পালিয়ে যায় ছাত্রলীগ নেতা স্বপন। মেয়েকে খুঁজে না পেয়ে সোমবার রাতে থানায় সাধারণ ডায়েরি করে ছাত্রীর পিতা ধুনট সদর পাড়ার মৃত তোজাম্মেল হকের ছেলে শাহিন আলম।
ধুনট থানায় অভিযোগ পত্রে ছাত্রীর বাবা উল্লেখ করেন, প্রতিদিনের মতো তার মেয়ে সাকিলা বিন সামন্তা (৮ আগষ্ট) বিকেলে ধুনট সরকার পাড়া জিঞ্জির তলা রোডে হাঁটতে যায়। এমতাবস্থায় তার মেয়েকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায় অভিযুক্ত স্বপন। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে মেয়ের সন্ধান চেয়ে থানায় অভিযোগ দায়ের করেন। ছাত্রী অপহরণ প্রসঙ্গে জানতে চেয়ে ছাত্রলীগ নেতা স্বপনের সঙ্গে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। থানার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা এস আই মতিউর রহমানের কাছে ছাত্রী উদ্ধার প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন-ছাত্রী উদ্ধারের জন্য জোর চেষ্টা করছে ধুনট থানা পুলিশ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com