সোমবার, ২৭ Jul ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

বগুড়া ধুনটে, ভিক্ষুকের লাশ উদ্ধার ও পরিবারিক কলহে গৃহবধূকে হত্যা

Reading Time: < 1 minute

মোঃ হেলাল উদ্দিন সরকার, ধুনট বগুড়া :
বগুড়া জেলার ধুনটে, থানা পুলিশ পুকুর থেকে মুনছের আলী (৭৫) নামে এক দৃষ্টি ও মানসিক প্রতিবন্ধী ভিক্ষুকের লাশ উদ্ধার করেছে। নিহত মুনছের উপজেলার সদর ইউনিয়নের নলডাঙ্গা গ্রামের মৃত মালেক উদ্দীনের ছেলে।
প্রত্যক্ষদর্শীর বরাতে জানা যায়, শনিবার সকালে ধুনট পৌর এলাকার ৪ নং ওয়ার্ডের পরিত্যাক্ত পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে অবহিত করে। থানার এস আই আব্দুস ছালাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে প্রেরণ করেন। অপরদিকে,একই উপজেলা ও ইউনিয়নের চালাপাড়া গ্রামে পারিবারিক কলহের জেরে স্বপ্না খাতুন (৪০) নামে গৃহবধূকে হত্যা করেছে। নিহত স্বপ্না খাতুন চালাপাড়া বাছেত আলীর স্ত্রী ও নেরার পাড়া গান্ধাইল কাজীপুরের এলাজ সুতারের মেয়ে। স্থানীয় সুত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে নিহত স্বপ্না খাতুনের স্বামীসহ পরিবারের সদস্যরা তাকে মারপিট করে গুরুতর আহত করে। তার চিৎকারে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে এস আই মতিউর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করত লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com