সোমবার, ২৭ Jul ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

বগুড়া ধুনটে সারা দেশে বহুল আলোচিত ও কাঙ্খিত টিসিবি পণ্য বিক্রির শুভ সূচনা করলেন-এম পি হাবিব

Reading Time: < 1 minute

ধুনট, বগুড়া প্রতিনিধিঃ
ধুনটে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র ভর্তুকি মূল্যে পন্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (২০ মার্চ) ধুনট পৌরসভা কার্যালয়ে এর শুভ সূচনা করেন ধুনট – শেরপুরের মাননীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
প্রথম ধাপে ২০ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত সারাদেশে ১ কোটি সুবিধাভোগী পরিবার এই সুবিধা পাবেন। এরমধ্যে ধুনট উপজেলায় পাবেন ১৬ হাজার ৪ শত ১০ জন। কার্ড ধারি প্রতিজন ১১০ টাকা প্রতি লিটার হিসেবে ২ লিটার সয়াবিন তৈল, ৫৫ টাকা কেজি দরে ২ কেজি চিনি এবং ৬৫ টাকা কেজি দরে মসুর ডাল পাবেন।
ধুনট পৌর মেয়র এ জি এম বাদশাহ্’র সভাপতিত্বে শুভ সূচনার সংক্ষিপ্ত আলোচনায় বক্তৃতা দানকালে এম পি হাবিব বলেন-বঙ্গবন্ধু কন্যার এই যুগান্তকারী পদক্ষেপের ফলে সারাদেশের ১ কোটি পরিবার সাশ্রয়ী মূল্যে এমন পণ্য কিনতে পারবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম সোবহান। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খাঁন শরিফ, মাইদুল ইসলাম রনি, শ্রমবিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন খান, সদস্য ও পৌর কাউন্সিলর রন্জু মল্লিক, মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম মর্তুজা, যুবলীগ নেতা রাজিবুজ্জামান রাজিব, কাউন্সিলর আব্দুল মান্নান, মুন্জিল হোসেন, আপেল হোসেন প্রমুখ।
উপস্থিত জনতা ও বিশিষ্ট ব্যাক্তি বর্গের মধ্যে এসময় বেশ প্রাণচাঞ্চলতা দেখা যায়, তারা সবার উদ্দেশ্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com