শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

News Headline :
পাবনার ভাঙ্গুড়া শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি; জেলা প্রশাসকের কাছে আবেদন পাবনার ভাঙ্গুড়ায় আগুনে পুড়ে নিঃস্ব ৪ পরিবার, অসহায়দের পাশে উপজেলা প্রশাসন পাবনার ভাঙ্গুড়ায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত পাবনায় মন্তাজ সরদার-আনোয়ারা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ রাজশাহী বারে ২১ পদের মধ্যে ২০টিতে জাতীয়তাবাদী প্যানেলের সাফল্য তানোরে গোয়ালঘরে আগুনে পুড়ে মারা গেছে ৬ গরু র‍্যাব ১২’র অভিযানে ১টি বিদেশী বার্মিজগান সহ ২জন আসামী গ্রেফতার পাবনায় গ্রিন প্লাস ইউনানী ল্যাবরেটরিজে ভোক্তা অধিকার ও ওএনএসআই’র অভিযান: ২০ হাজার টাকা জরিমানা ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া পারমাণবিক ছয়টি ওয়ার হেড নিয়ে চিন্তিত

বগুড়া ধুনট জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে শিশুর মৃত্যু

Reading Time: < 1 minute

মোঃ হেলাল উদ্দিন সরকার, ধুনট বগুড়া :
বগুড়া জেলার ধুনট, বৃষ্টির জলাবদ্ধ গর্তে পড়ে মরিয়ম খাতুন নুসরাত (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত নুসরাত উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বিশ্বহরিগাছা গ্রামের জুয়েল মন্ডলের মেয়ে। জানা যায়, জুয়েল মন্ডলের বাড়ির পাশে একটি গর্ত বৃষ্টির পানিতে  জলাবদ্ধের সৃষ্টি করে।  শুক্রবার বিকেলে জুয়েল মন্ডলের শিশু মেয়ে  নুসরাত গর্তের পাশে খেলাধুলার এক পর্যায়ে জলাবদ্ধ পানিতে নেমে পড়ে। এ সময় অসাবধানতাবশত পা পিছলে গর্তের পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যার সময় গর্তের পানি থেকে নুসরাতের ভাসমান মৃতদেহ উদ্ধার করে পরিবারের লোকজন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ধুনট থানার এসআই হায়দার আলী বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরির পর শিশুটির মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এবং এ ঘটনায় ধুনট থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com