শনিবার, ২৫ Jul ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

News Headline :
বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, নেপথ্যের গডফাদারদের খুঁজছে ডিএনসি পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন তিন সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫ মাদকসেবী আটক

বগুড়া ধুনট মডেল মসজিদ পরিদর্শন করলেন ধর্মবিষয়ক সচিব নায়েব আলী

Reading Time: < 1 minute

মোঃ হেলাল উদ্দিন সরকার, ধুনট বগুড়া:
বগুড়ার ধুনট উপজেলায় মডেল মসজিদ পরিদর্শন করলেন ধর্মবিষয়ক যুগ্ন সচিব মোঃ নায়েব আলী মন্ডল। বৃহস্পতিবার সকাল ১১টার সময় এই মডেল মসজিদ পরিদর্শন করেন তিনি ।
বহুল প্রতিক্ষিত ধুনট মডেল মসজিদ যথাসময়ে সম্পন্ন না হওয়ায় স্থানীয় সকলের মধ্যে একরকম ক্ষোভ থাকলেও অবশেষে এই মসজিদের খবর নিতে কেউ একজন আসলো। ফলে আসার আলো দেখতে শুরু করছে ধুনটবাসি।
ধুনট মডেল মসজিদ পরিদর্শন কালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, উপজেলা নির্বাহী অফিসার সঞ্জয় কুমার মহন্ত, পৌর মেয়র এজিএম বাদশা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম সোবহান, দপ্তর সম্পাদক আফছার আলী, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার বীর আরিফ   হোসেন, গোপালনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম হোসেন সরকার, গোশাইবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল হক বাচ্চুসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com