শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

বদলগাছীতে কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে শ্রমজীবী মানুষ

Reading Time: < 1 minute

ফিরোজ হোসেন, বদলগাছী নওগাঁ :
গত কয়েক দিনের কনকনে শীত ও উত্তরে হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় ঘরের বাইরে থাকা দায়। এদিকে কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তর জনপদের জেলা নওগাঁর বদলগাছী’র খেটে খাওয়া দারিদ্র্য শ্রমজীবী মানুষের জনজীবন। বিশেষ করে উপজেলার দারিদ্র্য ছিন্নমূল মানুষের অবস্থা শোচনীয়। সোমবার (১৫ জানুয়ারি) নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গত বুধবার (১০ জানুয়ারি) ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। এর আগে গত সোমবার (১১ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল। এরইমধ্যে সারাদেশে বইতে শুরু করেছে শীত গত কয়েক দিন ধরে বেড়েই চলেছে শীতের তীব্রতা। সন্ধ্যা নামার সাথে সাথে বৃষ্টির মতো নামছে শীতের শিশির সেই সাথে বইছে উত্তরের ঠান্ডা হিমেল হাওয়া। আরো বাড়িয়ে তুলেছে শীতের মাত্রাকে। এ অবস্থায় হাড় কাঁপানো শীতে কষ্ট পাচ্ছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। কাজে যোগ দিতে না পেরে উপার্জনহীন হয়ে পড়েছেন নিম্নআয়ের খেটে খাওয়া মানুষ। তাদের অনেকের নেই শীতের গরম কাপড়। শীতের তীব্রতায় সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে শ্রমজীবী নারী, শিশু ও বৃদ্ধারা। এ ব্যাপারে বদলগাছী আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষক মিজানুর রহমান বলেন, ঘন কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় গত কয়েকদিন ধরেই তাপমাত্রা নিম্নমুখী হতে শরু করেছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে যাওয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com