বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

বদলগাছীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন

Reading Time: < 1 minute

ফিরোজ হোসেন, নওগাঁ:

নওগাঁর বদলগাছী উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন (বদলগাছী-মহাদেবপুর) ৪৮- নওগাঁ ৩ আসনের সংসদ সদস্য জনাব মোঃ ফজলে হুদা বাবুল ।

উপজেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গণে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাবাব ফারহান সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভাপতি জনাব ইসরাত জাহান ছনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি ফজলে হুদা বাবুল বলেন, কৃষি খাতকে এগিয়ে নিতে সরকার নানা ধরনের প্রণোদনা প্রদান করে যাচ্ছে। তিনি বলেন, “কৃষক আমাদের প্রাণ। কৃষকদের উন্নয়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়।” তিনি আরও জানান, দেশের উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ও কমিটির সদস্য সচিব কৃষিবিদ মো. সাবাব ফারহান ।

তিনি জানান, ২০২৫-২৬ ইং অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাতে হতে খরিপ মৌসুমে পাট, উফশী আউশ ধান, গ্রীষ্মকালীন মুগ ও তিল ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন কার্যক্রমল গ্রহণ করা হয়েছে। এতে উপজেলার ০৮টি ইউনিয়ন কৃষকরা উপকৃত হবেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি বলেন, সরকার কৃষি খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে কাজ করছে। এর ফলে উৎপাদন বৃদ্ধি পাওয়ার পাশাপাশি কৃষকরা আরও দক্ষ ও আত্মনির্ভরশীল হয়ে উঠবেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বদলগাছী থানার অফিসার ইনচার্জ মো. লুৎফর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ ফারুক হোসেন, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মুনিরুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আরাফাত রহমান, জাহিদুল রহমান , মানিক হোসেন , রানা পারভেজ, মোঃ নাজমুল হক সহ অন্যান্যরা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com