মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল

Reading Time: < 1 minute

ফিরোজ হোসেন, নওগাঁ:

নওগাঁর বদলগাছী উপজেলা এলাকায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। কৃষি উৎপাদন সচল রাখা এবং পানি সংকট মোকাবিলায় এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন সংশ্লিষ্টরা।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার চাঁপাইনগর বাছিরের বাড়ি এলাকা থেকে আধাইপুরের শেষ মাথা পর্যন্ত খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উপজেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা শাখার উদ্যোগে ২০২৫–২০২৬ অর্থবছরের আওতায় এ কাজ বাস্তবায়ন করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।

তিনি বলেন, খাল-নদী ভরাট হয়ে যাওয়ায় কৃষিতে পানির সংকট বাড়ছে। কৃষকদের টিকিয়ে রাখতে এবং সেচব্যবস্থা সচল রাখতে খাল পুনঃখননের বিকল্প নেই। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি।

এ সময় স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে থাকায় বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনে সমস্যা সৃষ্টি হচ্ছিল এবং শুষ্ক মৌসুমে সেচের জন্য পানির অভাব দেখা দিত। পুনঃখনন কাজ শেষ হলে এ সমস্যার অনেকটাই সমাধান হবে বলে আশা করছেন তারা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com