বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

বদলগাছীতে ডাকাতির ঘটনায় সাত ডাকাত গ্রেফতার মালামাল উদ্ধার

Reading Time: 2 minutes

নুরুজ্জামান লিটন,নওগাঁ:
নওগাঁ জেলার বদলগাছী উপজেলার বৈকুন্ঠপুরে তিনজনকে বেঁধে রেখে কয়েকটি দোকানের তালা কেটে ডাকাতির ঘটনায় সাতজন ডাকাতকে গ্রেফতার এবং ডাকাতি কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র, সিএনজি এবং লুন্ঠিত মালামাল উদ্ধার করেছে পুলিশ।
ডাকাতির পরে গত পাঁচ দিনে নওগাঁ, বগুড়া ও জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।গত ১০ আগস্ট রাত্রিতে বৈকুন্ঠপুর বাজারে দুইজন নৈশ্য প্রহরীসহ তিনজনকে বেঁধে রেখে কয়েকটি দোকানের তালা কেটে কীটনাশক, মনোহারী সামগ্রী ও নগদ অর্থসহ বিভিন্ন মালামাল লুন্ঠন করে ডাকাতরা।এ ঘটনায় বদলগাছী থানায় একটি মামলা দায়ের করেন পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক। মামলা দায়েরের পর পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ গাজিউর রহমানকে মামলাটি ডিটেকশনের জন্য নির্দেশ প্রদান করেন।অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ গাজিউর রহমান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার মহাদেবপুর সার্কেল জয়ব্রত পাল, অফিসার ইনচার্জ আতিয়ার রহমান মামলার ঘটনাস্থল পরির্দশন করেন সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করে অপরাধীদের বিষয়ে তথ্য সংগ্রহ করেন। তথ্য প্রযুক্তির মাধ্যমে ডাকাতদের সনাক্তের পর তাদের অবস্থান সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সংগ্রহপূর্বক ডাকাতদের চিহ্নিত করেন।অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ গাজিউর রহমান পিপিএম নেতৃত্ব অতিরিক্ত পুলিশ সুপার জয়দেব কুমার, ডিবি ইনচার্জ জনাব মোঃ হাশমত আলী, এসআই (নিরস্ত্র) বদরুদ্দোজা জিমেল এবং বদলগাছি থানা পুলিশের সমন্বয়ে গঠিত পুলিশের একটি টিম গত ১৬ আগস্ট রাত থেকে ২০ আগস্ট রাত পর্যন্ত পাঁচ দিন নওগাঁ, বগুড়া ও জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এ ডাকাতির সাথে যুক্ত মোট ৭জন ডাকাতকে গ্রেফতার করে এবং ডাকাতি কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র, সিএনজি এবং লুন্ঠিত মালামাল উদ্ধার করে।আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, গত ১০ আগস্ট দুপুরে আসামী মোঃ নান্টু (৪৫), পিতা-মোঃ আব্দুল জলিল, গ্রাম চকপ্রাচী, নওগাঁ। মোটরসাইকেলে করে মামলার ঘটনাস্থল পর্যবেক্ষণ করে ঘটনার সাথে জড়িত সকলকে নওগাঁ সদর থানার তিলকপুর ইউনিয়ন এলাকায় রাত্রি বেলা নির্দিষ্ট সময়ের মধ্যে হাজির হওয়ার জন্য বলে। পরিকল্পনা মোতাবেক আসামী মোঃ ওয়াজ কূরনী (৩৭), পিতা-মোঃ ওসমান সরদার, গ্রাম বলরাম চক (চৌধুরীপাড়া), থানা-আত্রাই, জেলা-নওগাঁ নিজস্ব সিএনজি নিয়ে তিলকপুর ইউনিয়ের ভবানীপুর গ্রামে যায়। সেখান থেকে অপরাধীদের নিয়ে বদলগাছী থানার বৈকন্ঠপুর বাজারের উদ্দ্যেশ্যে রওনা করে। গত ১১ আগস্ট রাত তিনটায় অপরাধীদের মধ্যে থেকে কয়েকজন বৈকণ্ঠপুর বাজারে গিয়ে দুইজন নৈশ্য প্রহরীসহ মোট তিনজনকে ভয়-ভীতি দেখিয়ে ঘটনাস্থল হতে প্রায় ৪০০ মিটার দূরে মরিচ ক্ষেতের মধ্যে নিয়ে কাঁচা পাট ও কাপড় দিয়ে বেঁধে রাখে। প্রায় এক ঘন্টা ব্যাপী কয়েকটি দোকানের তালা কেটে মালামাল লুণ্ঠন করে সিএনজি যোগে তারা পালিয়ে যায়।মামলার ঘটনার সাথে জড়িত মোট আটজন ডাকাতের মধ্যে সাতজনকে গ্রেফতার এবং লুন্ঠিত কীটনাশক ও মনোহারী সামগ্রী উদ্ধার করা হয়েছে। আসামী রবিউল বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে। ঘটনার সাথে জড়িত অন্য আসামি গ্রেফতারের এবং বাঁকি মালামাল উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com