বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

বদলগাছীতে প্রায় আধা মন গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

Reading Time: < 1 minute

নুরুজ্জামান লিটন, নওগাঁ :
নওগাঁ জেলার বদলগাছী উপজেলার কোলা ইউপি থেকে প্রায় আধা মন গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। আটক মাদক ব্যবসায়ী বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের কয়াভবানীপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে মোঃ জিল্লুর রহমান (৪৩)।
আটকের পরে বদলগাছী থানা পুলিশ প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত তুলে ধরেন।
প্রেস ব্রিফিং সূত্রে জানা গেছে, ২ জুলাই, রবিবার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার, নওগাঁ জনাব মুহাম্মদ রাশিদুল হক মহোদয়ের দিকনির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার, মহাদেবপুর সার্কেল জনাব জব্রত পাল এর তদারকিতে অফিসার ইনচার্জ বদলগাছী থানা, মুহাঃ আতিয়ার রহমান এর নেতৃত্বে সকাল ৯ টা ৪৫ মিনিটে অভিযান পরিচালনা করে বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের কয়াভবানীপুর গ্রামের নজরুল ইসলাম এর ছেলে মোঃ জিল্লুর রহমান (৪৩) এর বসত বাড়ির ইটের দেয়ালের টিনের ছাপড়া বাড়ির পশ্চিম দুয়ারী ঘরে অভিযান চালিয়ে চাউলের ড্রামের ভিতরে কৌশলে লুকিয়ে রাখা ০৫ (পাঁচ) কেজি গাঁজা উদ্ধার করে।এর পরে আসামী মোঃ জিল্লুর এর দেয়া তথ্য মতে তার বসতবাড়ির ভিতর পূর্ব- কোণায় রান্না ঘরের চুলার পাশে মাটির নিচে গর্ত করে নীল রংয়ের প্লাস্টিকের ড্রামের ভিতর কৌশলে লুকিয়ে রাখা ১৩ (তের) কেজি গাঁজাসহ মোট ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা.আতিয়ার রহমান প্রেস ব্রিফিংয়ে আরও জানান, একটি চাউলের ড্রামসহ মোট ১৮ কেজি গাঁজা উদ্ধার সহ আসামিকে আটক করি। ২০১৮ইং সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা হয়েছে। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আরও জানান, আসামী জিল্লুর রহমানের বিরুদ্ধে বদলগাছী থানার মামলা নং- ০২, তারিখ- ০২/০৭/২৩ ইং, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) এর সারণির ১৯(গ) মামলা রুজু করা হয়েছে এবং আসামিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com