বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

বদলগাছীতে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

Reading Time: < 1 minute

ফিরোজ হোসেন,নওগাঁ:
“আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত” এই প্রতিপাদ্য কে সামনে রেখে সারা দেশের ন্যায় নওগাঁর বদলগাছীতে হাত ধোয়া প্রদর্শনীর মধ্যে দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন হয়েছে।রোববার সকাল ১০টায় বদলগাছী উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর হতে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে গিয়ে বিশ্ব হাত ধোঁয়া প্রদর্শনী হয়।পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোসা. আলপনা ইয়াসমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ময়নুল ইসলাম, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের উপ-সহকারী প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী, বিভিন্ন স্কুলের শিক্ষক- শিক্ষার্থীগন প্রমূখ।এসময় বক্তারা বলেন, সুস্থ থাকতে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। সঠিকভাবে হাত ধোয়ার মাধ্যমে ৪০ভাগ ডায়রিয়া, ৫০ভাগ খাদ্য সংশ্লিষ্ট রোগ, ২১ ভাগ শ্বাস প্রশ্বাস রোগ প্রতিরোধ করা সম্ভব। হাত ধোয়ার অভ্যাস গড়ে তুললে প্রতি ৫টি শিশুর মধ্যে ১টি শিশু ফুসফুস রোগ থেকে রক্ষা পাবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com