শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

News Headline :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি ক্ষমা না চাইলে পাবনায় সারজিস ও তুষারকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে- সংবাদ সম্মেলনে জেলা বিএনপি

বদলগাছীতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

Reading Time: < 1 minute

ফিরোজ হোসেন, বদলগাছী নওগাঁ
নওগাঁর বদলগাছীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে খুন হলেন আপন ছোট ভাই। ঘটনাটি ঘটেছে উপজেলার মথুরাপুর ইউপির দরিয়াপুর গ্রামে। জানাযায়, নিহত ভাইয়ের নাম হেলাল হোসেন (সাজু) (২৫) তিনি উপজেলার মথুরাপুর ইউনিয়নের দরিয়াপুর গ্রামের মৃত. বেলাল হোসেনের দ্বিতীয় ছেলে। এ ঘটনায় অভিযুক্ত বড় ভাই মোঃ রাজু (৩০) পলাতক রয়েছে।
থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বুধবার দুপুর ১২ টায় ছোট ভাই- বড় ভাই মোটরসাইকেল ক্রয় বিষয়ে কথা কাটাকাটি হয়। ছোট ভাই খড়ের কাজ করছিলো। এক পর্যায়ে বড় ভাই রাজু ছোট ভাই হেলাল হোসেন (সাজু)’র ওপর চড়াও হয়ে পাশেই পড়ে থাকা ইট দিয়ে পুরুষাঙ্গে আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান তিনি। স্বজনরা চিকিৎসার জন্য তাকে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যপারে নিহত হেলাল হোসেন সাজুর মামাতো ভাই রিপন হোসেন বলেন, এর আগেও বড় ভাই রাজু নেশার টাকার জন্য কয়েকবার ছোট ভাই কে মারধর করেছে বলে তিনি জানান।
এ বিষয়ে বদলগাছী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিয়ার রহমান বলেন, এ ঘটনায় থানায় এখনো কোন মামলা হয়নি। অভিযুক্ত বড় ভাই রাজু পলাতক রয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com