সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

News Headline :
পাবনা জেলা পুলিশ মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হরমুজের নিরাপত্তায় মিত্রদের সহযোগিতা চাইছেন ট্রাম্প জাতিসংঘ অধিবেশনে সভাপতি পদে রাশিয়ার সমর্থন চাইলেন শামা ওবায়েদ কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনা রোধে প্রয়োজনীয়পদক্ষেপ গ্রহণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত ইরান যুদ্ধের মধ্যেই জাপানে ক্ষেপনাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া রাজশাহীতে বিপুল পরিমান ইস্কাফ সিরাপসহ মাদক কারবারী গ্রেফতার আসলাম স্মৃতি সংঘের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়া শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি; জেলা প্রশাসকের কাছে আবেদন পাবনার ভাঙ্গুড়ায় আগুনে পুড়ে নিঃস্ব ৪ পরিবার, অসহায়দের পাশে উপজেলা প্রশাসন পাবনার ভাঙ্গুড়ায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

বদলগাছীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন

বদলগাছীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন

Reading Time: < 1 minute

ফিরোজ হোসেন, বদলগাছী, নওগাঁ :
সারাদেশের ন্যায় নওগাঁর বদলগাছীতেও যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৪ পালিত হয়েছে। বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচীর আয়োজন করে উপজেলা প্রশাসন।
সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে উপজেলার স্মৃতিসৌধ প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, থানা পুলিশ, উপজেলা সরকারি-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, নাগরিক সমাজের প্রতিনিধিসহ সর্বস্তরের নাগরিকগণ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৮ টায় বদলগাছী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন। এতে অংশ গ্রহণ করেন পুলিশ, আনসার ভিডিপি ও ফায়ার সার্ভিসের সমাবেশ, কুচকাওয়াজ, অভিবাদন অনুষ্ঠিত হয়। পরে বেলা ১০টায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহবুব হাসান, উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও একটি করে চাদর (সাল) প্রদান করেন। পাশাপাশি দিনব্যাপী গ্রামীণ শিল্পের মেলা অনুষ্ঠিত হয়। বিকেল ৩ টায় বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা প্রসাশনের অংশ গ্রহনে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। বিকেল ৪ টায় উপজেলার বিভিন্ন শিক্ষার্থী ও শিল্পীদের অংশ গ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com