শনিবার, ১৮ Jul ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

বদলগাছীতে রাস্তার কাজে নিয়োজিত গাড়ির চাকায় পিষ্ট হয়ে এক জন নিহত

Reading Time: < 1 minute

ফিরোজ হোসেন, বদলগাছী নওগাঁ :
নওগাঁর বদলগাছীতে রাস্তার কাজে নিয়োজিত মোটর গ্রেডার গাড়ীর চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মালা খাতুন (৩৫) নামে এক গৃহবধূ নিহত হয় এবং আরেকজন আহত হয়ে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। (২৭ জানুয়ারী) শুনিবার বেলা ১২ ঘটিকায় উপজেলার চৌরাস্তার মোড় নামক স্থানে দূর্ঘটনাটি ঘটে। জানা যায়, বদলগাছী উপজেলার কাদিবাড়ী গ্রামের শফির উদ্দীনের মেয়ে আহত শারমিন বলেন, চৌরাস্তা মোড় থেকে বাড়ী যাওয়ার জন্য ভ্যান উঠার সময় হঠাৎ করে পিছন থেকে বড় একটি রাস্তার কাজের গাড়ী আমাদের উপর তুলে দেয়, আমি গাড়ির আঘাতে একপাশে ছিটকে পড়ে যায়, আমার পাশে যে মহিলা ছিলেন ওনি সঙ্গে সঙ্গে ঘটনা স্থলে মারা যায়। আমাকে কয়েক জন মিলে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। তারপর আর কি হয়েছে আমি আর বলতে পারবো না। এ-সময় বদলগাছী ফায়ার সার্ভিস দল ও বদলগাছী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃত ব্যাক্তির লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এব্যপারে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, নিহত মহিলা নওগাঁ সদর উপজেলার চুন্ডিপুর গ্রামের স্বপন মন্ডলের স্ত্রী মালা খাতুন (৩৫) বলে জানা যায়। মালা খাতুন বাজার থেকে বাড়ি ফেরার পথে চারমাথার মোড়ে পিছন থেকে রাস্তার কাজে নিয়োজিত গাড়িটি চাপা দিলে ঘটনাস্থলে মালা নামে পথচারী নিহত হয়। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। রাস্তার কাজে নিয়োজিত গাড়ীটি আটক করা হয়। গাড়ির চালক পলাতক। আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য কাজ চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com