রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পল্লী বিদ্যুৎ সমিতির এক সদস্যকে আটকে রাখার অভিযোগ গুরুতর অসুস্থ সাংবাদিক সাইদুরকে দেখতে গেলেন আরইউজে সভাপতি আব্দুল আউয়াল বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান বছরে ৮ মাস ভোগান্তিতে কুমারখালীর ২ ইউনিয়নের ১ লাখ বাসিন্দা ব্রিটিশ আমলের টানেলের নিচে জলাবদ্ধতা  পাবনার সাঁথিয়ায় বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলা ও অগ্নিসংযোগ  ১১টি পেট্রোল বোমা উদ্ধার চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন

বদলগাছীতে র‍্যাবের অভিযানে ৭শ’ ২০পিস অবৈধ ট্যাবলেটসহ গ্রেপ্তার-৩

Reading Time: < 1 minute

ফিরোজ হোসেন,নওগাঁ:
নওগাঁর বদলগাছীতে র‍্যাব-৫, অভিযান চালিয়ে ৭শ’ ২০পিস অবৈধ টাপেন্টাডল ট্যাবলেটসহ ৩জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ । মঙ্গলবার ভোরে উপজেলার থুপশহর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সকাল সাড়ে ৯টায় র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার থুপশহর গ্রামের আজাহার আলীর ছেলে সুমন হোসেন ও একই এলাকার ফেরদৌস হোসেনের ছেলে শয়ন হোসেন এবং মাহমুদপুর গ্রামের রাশেদুল হকের ছেলে আশিক আহমেদ।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- সুমন হোসেন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে শয়ন ও আশিক এর মাধ্যমে নওগাঁর বিভিন্ন এলাকায় বিক্রি করতো। বিষয়টি নিয়ে র‌্যাব তাদের গতিনিধি পর্যবেক্ষণ করছিল। গোপন সংবাদের ভিত্তিত্বে র‌্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক এর নেতৃত্বে মঙ্গলবার ভোরে থুপশহর এলাকায় অভিযান পরিচালনা করা হয় এবং ৩ জনকে আটক করা হয়। এসময় গ্রেপ্তারকৃত আসামীদের শরীর তল্লাশি করে তাদের নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ৭শ’ ২০ পিস অবৈধ টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী বদলগাছী থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com