মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

বদলগাছীতে লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল ধ্বংস ও জরিমানা

Reading Time: < 1 minute

ফিরোজ হোসেন,নওগাঁ:
নওগাঁর বদলগাছীতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে ৯২হাজার টাকার কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে। দোকানে নিষিদ্ধ অবৈধ কারেন্ট জাল রাখা ও বিক্রির দায়ে ওমর ফারুক সুতা ঘরের মালিকের পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত । ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাঃ আলপনা ইয়াসমিন।বুধবার (১৬ আগষ্ট) বিকেল সাড়ে ৫টায় নিষিদ্ধ অবৈধ জালের ব্যবহার বন্ধে বদলগাছীর ছোট যমুনা নদী ও সদর হাটখোলা বাজার মসজিদ মার্কেটে এ অভিযান পরিচালনা হয়। এ সময় ওমর ফারুক নামক সুতা ঘর থেকে প্রায় ৯২হাজার টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করে জব্দ করেন। নিষিদ্ধ অবৈধ কারেন্ট জাল রাখা ও বিক্রির দায়ে ওমর ফারুক সুতা ঘরের প্রোঃ মোঃ মোকছেদ আলীর পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।অপরদিকে ছোট যমুনা নদীর (গৌড়ান দহে) উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালামের নেতৃত্বে অভিযান পরিচালনা করে নিষিদ্ধ চায়না দুই দুয়ারী জাল উদ্ধার করে জব্দ করা হয়। জালটির মূল‍্য প্রয় ৮হাজার টাকা। পরে জব্দকৃত জালগুলি সরকারি মডেল পাইলট হাইস্কুল মাঠে প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোসা. আলপনা ইয়াসমিন, উপজেলা সিনিয়র মৎস‍্য কর্মকর্তা আব্দুস সালাম ও থানা পুলিশসহ সাধারন জনগণ উপস্থিত ছিলেন।এব‍্যপারে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম জানান, ১৯৫০ সালের মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে অভিযান চালিয়ে প্রায় লক্ষাধিক টাকা মূল্যের কারেন্ট, চায়না ও দুই দুয়ারি জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হয়। আগামীতেও অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com