সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন

News Headline :
পাবনা প্রেসক্লাবে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফরজানা শারমিন পুতুলের মতবিনিময় সভা খাল খননের জন্য উত্তরাঞ্চলে জিয়াউর রহমানের সময় কোন খড়া হয়নি – প্রতিমন্ত্রী ফরজানা শারমিন পাবনা জেলা পুলিশ মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হরমুজের নিরাপত্তায় মিত্রদের সহযোগিতা চাইছেন ট্রাম্প জাতিসংঘ অধিবেশনে সভাপতি পদে রাশিয়ার সমর্থন চাইলেন শামা ওবায়েদ কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনা রোধে প্রয়োজনীয়পদক্ষেপ গ্রহণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত ইরান যুদ্ধের মধ্যেই জাপানে ক্ষেপনাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া রাজশাহীতে বিপুল পরিমান ইস্কাফ সিরাপসহ মাদক কারবারী গ্রেফতার আসলাম স্মৃতি সংঘের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়া শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি; জেলা প্রশাসকের কাছে আবেদন

বদলগাছীতে সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reading Time: < 1 minute

ফিরোজ হোসেন, বদলগাছী নওগাঁ :
নওগাঁর বদলগাছী উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ (ওসি মোঃ মাহবুবুর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (১১ ডিসেম্বর) সোমবার সকাল সাড়ে ১১টায় ওসি’র কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাংবাদিক সংস্থা বদলগাছী’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, বদলগাছী প্রেস ক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম (দবির), সাধারণ সম্পাদক আবু জ্বর গিফারী, সাধারণ সদস্য আবু সাঈদ, ইমদাদুল হক দুলু, প্রেস ক্লাব বদলগাছীর সভাপতি ফজলে মওলা, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হাসানুজ্জামান, বদলগাছী মডেল প্রেস ক্লাবের সভাপতি ফেরদৗস হোসেন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, সাংবাদিক মিঠু হাসান, ফিরোজ হোসেন, আশরাফুল ইসলাম, গোলাম সারোয়ার, সুবাস চন্দ্র, ফরহাদ হোসেন প্রমুখ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন পত্রিকার সাংবাদিকবৃন্দ। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে নবাগত ওসি মো. মাহবুবুর রহমান বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে। আমি বদলগাছী থানাকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজি মুক্ত করতে বদ্ধপরিকর।
তিনি আরও বলেন, বদলগাছী থানাকে একটি মডেল থানা তৈরী করতে ইতিমধ্যেই কাজ শুরু করেছি। এজন্য সাংবাদিকদের সার্বিক সহযোগীতা কামনা করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ মাহবুব আলমসহ এসআই আব্দুল আজিজ ও থানার অন্যান্য স্টাফবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com