শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

বদলগাছীর ঐতিহাসিক পাহাড়পুরে আরবিয়ান মহিলা কওমি মাদ্রাসার শুভ উদ্বোধন

Reading Time: < 1 minute

নুরুজ্জামান লিটন, নওগাঁঃ
নওগাঁ জেলার বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর বাজারে প্রথম নারীবান্ধব ও ইসলামী শিক্ষা প্রসারের জন্য একটি অলাভজনক মহিলা মাদ্রাসার উদ্বোধন করা হয়েছে।
মাদ্রাসাটির নামকরণ করা হয়েছে “আরবিয়ান মহিলা কওমি মাদ্রাসা”।
২৯ এপ্রিল,শুক্রবার পবিত্র ২৮ রোমজানের দিনে আসরের নামাজের পর ঐতিহাসিক পাহাড়পুর বাজারে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাহাড়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান কিশোর।
বগুড়ার আলোচিত হাফেজ মাওলানা মোহাম্মদ নূর ইসলামের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন পাহাড়পুর ইউপির ২ নং ওয়ার্ডের সদস্য জনাব চয়েনউদ্দিন করিম,শিক্ষক ও সাংবাদিক নুরুজ্জামান লিটন সহ ইউনিয়নের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।
আরবিয়ান মহিলা কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা দ্বারিশন গ্রামের মৃত বাহার উদ্দিনের ছেলে জনাব মোঃ হামিদুল ইসলাম জানান,বদলগাছী টু জয়পুরহাটে কোন মহিলা মাদ্রাসা নেই জন্য আমি মহিলাদের পর্দা বিবেচনায় ও ইসলামী শিক্ষা প্রসারের জন্য এখানে এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করছি।শিক্ষক হিসেবে যারা থাকছেন তারা ও মহিলা, সেহেতু ১০০% পর্দা সম্ভব বলে আমি মনে করি।
তিনি আরো জানান,এ অঞ্চলে কোন মহিলা মাদ্রাসা নেই। তাই মহিলাদের দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার জন্য মহিলা মাদ্রাসার বিশেষ প্রয়োজন।
আবাসিক ও অনাবাসিকভাবে মহিলা নূরানী বিভাগ,মক্তব বিভাগ,হেফজ বিভাগ ও বাংলা/ইংরেজি বিভাগে শিক্ষার্থী ভর্তির আহবান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com