বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় বিএমএসএফকে ঢেলে সাজানো হচ্ছে বোরহানউদ্দিনে যুব রেড ক্রিসেন্টের ১৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বুলবুল কলেজ শাখা ছাত্র দলের কর্মসূচি পাবনাকে সংযুক্ত করে ওয়াই টাইপ ব্রিজ হতে যাচ্ছে- শিমুল বিশ্বাস

বদলগাছী থানা পুলিশ কতৃক ২২ কেজি গাঁজা উদ্ধার,আটক-২

Reading Time: 2 minutes

ফিরোজ হোসেন,নওগাঁ:
নওগার বদলগাছীতে থানা পুলিশ কতৃক ২২কেজি গাঁজা উদ্ধারসহ ২জনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত আসামিরা হলেন ১. মোঃ আব্দুল হামিদ (৫১), পিতা- মৃত অসিমুদ্দীন, গ্রাম- চাঁদপুর, থানা- বদলগাছী, জেলা- নওগাঁ। ২. মোঃ আশরাফুল ইসলাম (৩২), পিতা-মৃত আলীম চৌধুরী, গ্রাম- পাইকপাড়া, থানা- নওগাঁ সদর- নওগাঁ।থানা ও পুলিশ সূত্রে জানাযাায়, নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মুহাম্মদ রাশিদুল হক এর প্রত্যক্ষ দিকনির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার জনাব জয়ব্রত পাল, মহাদেবপুর সার্কেল এর সার্বিক তত্তাবধানে (৯ সেপ্টেম্বর) শুনিবার রাত্রি ২২ঃ৪৫ ঘটিকায় বদলগাছি মহিলা কলেজ রাস্তায় বদলগাছী থানা অফিসার ইনচার্জ মো. আতিয়ার রহমান এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মেহেদী, মাসুদ, এসআই নিহার চন্দ্র, এএসআই মোঃ মিজানুর রহমান, এএসআই মোঃ জাকির হোসেন তার সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি চৌকশ পুলিশ টিম গোপন সংবাদের ভিত্তিতে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অভিযান কালে ২২কেজি গাঁজা উদ্ধার সহ দুই জনকে আটক করে। আসামি ১। মোঃ আব্দুল হামিদ (৫১), পিতা-মৃত অসীম উদ্দিন গ্রাম- চাঁদপুর, থানা- বদলগাছি ২। মোঃ আশরাফুল ইসলাম (৩২) পিতা- মৃত আলিম চৌধুরী গ্রাম- পাইকপাড়া, থানা- নওগাঁ সদর, উভয় জেলা- নওগাঁ- আসামিদের আটক করে এবং গাঁজা বহনকারী মোটরসাইকেল জব্দ করে করে।যার মূল্য অনুমান ৬,৬০,০০০/- টাকা, ২. ০১টি রেজিঃ বিহীন পুরাতন লাল রংয়ের Hero hf-deluxe ১০০ সিসি মোটরসাইকেল, যার চেসিস নং- PHIHAR057PJC00422, ইঞ্জিন নং HAIIENN9L01113, যার মূল্য অনুমান ৭৫,০০০/- টাকা, উদ্ধারসহ ২জন আসামী গ্রেফতার করে জব্দতালিকা মূলে উদ্ধারকৃত আলামতসহ নিয়মিত মামলা রুজু করা হয়েছে।এবিষয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিয়ার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুনিবার ২.৪৫ মিনিটে নওগাঁ জেলার সন্মানিত পুলিশ সুপার জনাব, রাশিদুল হক এর দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার জনাব, জয়ব্রত পাল সার্বিক তত্ত্বাবধানে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার সদর ইউনিয়নের মহিলা কলেজের উত্তর পার্শ্বে পিন্ডিরা গ্রামের মৃত- মতি চৌধুরীর ধান ক্ষেতের পূর্ব পার্শ্বে রাস্তার ধারে অভিযান পরিচালনা করে অভিযান কালে ২২ কেজি গাঁজা ও একটি মোটরসাইকেল উদ্ধারসহ ২জনকে আটক করা হয়। তিনি আরো জানান, ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা হয়েছে। আসামিদের জেল হজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com