মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

বরুড়ায় ৩০ কেজি গাঁজা ও ৩০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা:
কুমিল্লার বরুড়ার খোশবাস(উঃ) ইউনিয়নের খোশবাস (পূর্ব) বাজার থেকে ৩০ কেজি গাঁজা ও ৩০০পিস ইয়াবাসহ মোঃ রাব্বি(২৭) নামের এক যুবককে গ্রেফতার করেছে বরুড়া থানা পুলিশ। শনিবার(১ এপ্রিল) বিকাল সোয়া ৫ টায় খোশবাস(পূর্ব) বাজার আকতার হোসেনের অটো পার্টসের দোকানের ভিতর থেকে গাঁজা ও ইয়াবাসহ রাব্বিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত মোঃ গোলাম রাব্বি হাসান মিয়াজী উপজেলার ৩নং খোশবাস (উঃ) ইউনিয়নের দেওয়ান্নগর (মিয়াজী বাড়ি)’র আব্দুর রহিমের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে খোশবাস ও তার আশেপাশের এলাকায় সহযোগী আকতারকে সঙ্গে নিয়ে ইয়াবা ও গাঁজা বিক্রয় করে আসছিল।
শনিবার গোপন সংবাদের ভিত্তিতে খোশবাস(পূর্ব) বাজারে আকতারের অটো পার্টসের দোকানে রাব্বি ও আকতার কুমিল্লা থেকে এজহার নামীয় আসামী মাদক ব্যবসায়ী মাহে আলম থেকে মাদক নিয়ে এসে আকতারের অটো পার্টসের দোকানে রেখেছিল।এ সময় বরুড়া থানা পুণিশের উপ-পরিদর্শক মোহাম্মদ আলী মর্তুজা সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের ধরতে গেলে আকতার পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
এ সময় রাব্বিকে ৩০ কেজি গাঁজা ও ৩০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেন।
এ বিষয়ে উপ-পরিদর্শক(এসআই) মোহাম্মদ আলী মর্তুজা বলেন,গোপন সংবাদের ভিত্তিতে আমরা আসামীদের ধরতে যাই।এ সময় আমাদের উপস্থিতি টের পেয়ে আকতার পালিয়ে যায়। রাব্বীকে গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার করি। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রনে মামলা দায়ের করা হয়েছে”।
এ বিষয়ে বরুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ফিরোজ হোসেন এম-টিভিখবর কে বলেন,আসামী রাব্বির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।রোববার তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে”।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com