শনিবার, ১৮ Jul ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

বাঁশঝাড়ে মিলল ৪২টি সাপের ডিম আতঙ্কে এলাকাবাসী

Reading Time: < 1 minute

রিপন কান্তি গুণ,নেত্রকোনা:
নেত্রকোনার বারহাট্টা উপজেলাধীন ইসলামপুর গ্রামে বাড়ির পাশে বাঁশঝাড়ের গর্তে মিলল সাপের ৪২টি ডিম। এ নিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। (২০ সেপ্টেম্বর) বুধবার উপজেলার ইসলামপুর গ্রামের মজনু মিয়ার বাড়ির পাশে বাঁশঝাড়ে এসব ডিম মিলেছে বলে জানিয়েছেন, নেত্রকোনা বনবিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ছায়েদুল ইসলাম।মজনু মিয়ার প্রতিবেশী মিলন মিয়া বলেন, যে জঙ্গলে বাঁশঝাড়টি রয়েছে প্রায়ই সেখানে সাপ পাওয়া যায়। আজ সকালে বাড়ির ছেলে-মেয়েরা জঙ্গলের পাশে খেলতে গিয়ে কয়েকটি বড় বড় ডিম দেখতে পায়। তখন তারা বাড়ি ও আশপাশের লোকজনদের জানায়। পরে লোকজন সেগুলোকে সাপের ডিম ভেবে স্থানীয় এক ওঝাকে খবর দেয়।ওঝা এসে মাটি খুঁড়ে ৪২টি ডিম বের করেন। তবে সাপের দেখা মেলেনি। ডিমগুলো এখন সেখানেই আছে। লোকজন ভয়ে সেখানে যাচ্ছেন না বলে জানান মজনু মিয়া।ডিমগুলো নষ্ট না করার পরামর্শ দিয়ে বনবিভাগের কর্মকর্তা ছায়েদুল বলেন, “ডিমগুলো যেখানে যেভাবে আছে, সেগুলো সেভাবেই থাকবে। মানুষ যাতে আতঙ্কগ্রস্ত না হয় তাই আমরা ঘটনাস্থলে লোক পাঠাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com