সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

News Headline :
পাবনাকে সংযুক্ত করে ওয়াই টাইপ ব্রিজ হতে যাচ্ছে- শিমুল বিশ্বাস রাজস্ব আয় বাড়াতে হবে, নাগরিক সেবায় গুরুত্ব দিতে হবে: রাসিক প্রশাসক রাজশাহীতে মাছ রপ্তানিতে কার্গো বিমান চালুর উদ্যোগ: ভূমিমন্ত্রী বদলগাছীতে ইজারা ছাড়াই খাস পুকুর দখলে বিএনপি নেতার মাছ চাষ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ঠাকুর পরিবারের বিরুদ্ধে ভারতে বসে সৎসঙ্গ বাংলাদেশের মাধ্যমে সরকারী জমি দখল বিক্রি ও টাকা পাচারের অভিযোগ পাবনার ঈশ্বরদীতে অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পল্লী বিদ্যুৎ সমিতির এক সদস্যকে আটকে রাখার অভিযোগ গুরুতর অসুস্থ সাংবাদিক সাইদুরকে দেখতে গেলেন আরইউজে সভাপতি আব্দুল আউয়াল বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান বছরে ৮ মাস ভোগান্তিতে কুমারখালীর ২ ইউনিয়নের ১ লাখ বাসিন্দা ব্রিটিশ আমলের টানেলের নিচে জলাবদ্ধতা  পাবনার সাঁথিয়ায় বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলা ও অগ্নিসংযোগ  ১১টি পেট্রোল বোমা উদ্ধার

বাংলাদেশে রিজার্ভ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই- কুষ্টিয়ায় মাহবুবউল আলম হানিফ

Reading Time: < 1 minute

মোঃ জহুরুল ইসলাম,কুষ্টিয়া:
কুষ্টিয়া মেডিকেল কলেজের ১২ তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ কেইউএমসি’র হলরুমে অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ মোঃ দিলদার হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি। তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান এখন সন্ত্রাসমুক্ত। যে কারনে সেশনজট শব্দটি এখন হারিয়ে গেছে। হানিফ বলেন, বিএনপি জামায়াত দেশবিরোধী ষড়যন্ত্র করছে। নানা অপপ্রচার ও প্রপাগাণ্ডা ছড়াচ্ছে। এথেকে সকলকে সচেতন ও সজাগ থাকতে হবে। বর্তমানে বাংলাদেশের রিজার্ভ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। বিশ্বব্যাংক, আইএমএফ এর কর্মকর্তারা এসে বলে গেলেন বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা বেশ ভাল।
এরআগে মাহবুবউল আলম হানিফ এমপি জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে শেখ রাসেল দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এসময় তিনি বলেন, যেদিন শিশু রাসেলকে হত্যা করা হয় সেদিন কোথায় ছিলো মানবাধিকার? একটি শিশুকে প্রকাশ্যে ব্রাশফায়ারে হত্যা এটি পৃথিবীতে বিরল ঘটনা। অথচ এটি ১৯৭৫ সালের ১৫ আগস্টে শিশু রাসেলের সাথে হয়েছে। ফকরুলকে জিজ্ঞাসা করি সেদিন কোথায় ছিলো আপনাদের মানবাধিকার? হানিফ আরও বলেন, ফকরুলের নেতা জিয়াউর রহমান ইনডেমনিটি এ্যাক্ট আইন করে বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধ করে দেয়। খুনীদের বিভিন্ন দেশে রাষ্ট্রদূত করে পুরস্কৃত করেছে।কুষ্টিয়া জেলা প্রশাসক এহেতেশাম রেজার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব, সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব প্রমুখ।
শেখ রাসেলের জীবনভিত্তিক মূল প্রবন্ধ পাঠ করে কুষ্টিয়া কালেক্টরেট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী নূসাইফা ইসলাম ত্বাহা।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠান করে জেলা শিল্পকলা একাডেমী ও শিশু একাডেমি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com