বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

বাগেরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে সচেতনামূলক মহড়া

Reading Time: < 1 minute

সোহেল রানা বাগেরহাট
বাগেরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে  অগ্নিকাণ্ড ও ভূমিকম্পে করণীয় বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ অক্টোবর) দুপুরে দুর্যোগে ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে ও দেশের মানুষকে সচেতন করার লক্ষ্যে জেলা  শহরের বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল প্রাঙ্গনে এই মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা আগুন ও ভূমিকম্প থেকে বাঁচার বিভিন্ন কৌশল প্রদর্শণ করেন। শিক্ষার্থী ও শিক্ষকরা ফায়ার সার্ভিস কর্মীদের এই মহড়া দেখেন। ভবিষ্যতে অগ্নিকান্ড ও ভূমিকম্পের মত দূর্যোগে এই মহড়ায় শেখানো দক্ষতা কাজে লাগানোর কথা ব্যক্ত করেন। এসময়, বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপসহকারী কর্মকর্তা মো: সরোয়ার হোসেন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীনসহ বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, বৃহস্পতিবার আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে আমরা জেলা প্রশাসকের নির্দেশনা মতে জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মাধ্যমে মহড়া করছি। যেকোনো দুর্যোগে যেন কোনো ক্ষতি না হয়, সে জন্য আমরা সরকারের নির্দেশনা অনুযায়ী কাজ করছি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com