শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পল্লী বিদ্যুৎ সমিতির এক সদস্যকে আটকে রাখার অভিযোগ গুরুতর অসুস্থ সাংবাদিক সাইদুরকে দেখতে গেলেন আরইউজে সভাপতি আব্দুল আউয়াল বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান বছরে ৮ মাস ভোগান্তিতে কুমারখালীর ২ ইউনিয়নের ১ লাখ বাসিন্দা ব্রিটিশ আমলের টানেলের নিচে জলাবদ্ধতা  পাবনার সাঁথিয়ায় বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলা ও অগ্নিসংযোগ  ১১টি পেট্রোল বোমা উদ্ধার চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন

বাগেরহাটে  ইটবোঝাই ট্রলি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ নিহত ৩

Reading Time: < 1 minute

সোহেল রানা, বাগেরহাট  :
বাগেরহাটের ফকিরহাটে ইটবোঝাই ট্রলি সঙ্গে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যায় বাগেরহাট-খুলনা মহাসড়কের ফকিরহাট উপজেলার পিলজংগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন মতলেব খাঁ (৮৫), রুহিন খাঁ (২৪) ও সৈকত শেখ (২৫)। তাঁরা সবাই বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের সুগন্ধি গ্রামের বাসিন্দা। নিহত ব্যক্তিরা সবাই একই মোটরসাইকেলে ছিলেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল সন্ধ্যা সাতটার দিকে মতলেব, রুহিন ও সৈকত একই মোটরসাইকেলে বাগেরহাট থেকে ফকিরহাটের নওয়াপাড়ার দিকে যাচ্ছিলেন। পথে বাগেরহাট-খুলনা মহাসড়কের পিলজংগ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইটবোঝাই ট্রলির সঙ্গে ওই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা মতলেব খাঁ ঘটনাস্থলেই নিহত হন। তৎক্ষণাৎ স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে রুহিন ও সৈকতকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে ভর্তির কিছু সময় পর দুজনের মৃত্যু হয়। বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান শেখ বলেন, নিহত ব্যক্তিদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর পুলিশ ইটবোঝাই ট্রলিটি আটক করেছে। তবে ট্রলির চালক পালিয়ে গেছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com