বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

বাগেরহাটে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র সহ আটক ১

Reading Time: < 1 minute

সোহেল রানা, বাগেরহাট :
বাগেরহাটের দুটি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ মোঃ হানিফ হাওলাদার (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার (৩ জুলাই) রাত ১১টার দিকে বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের মোস্তফাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে হানিফ হাওলাদারের ঘেরের বাসা থেকে দুটি দেশিয় তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। আইন-শৃঙ্খলা বাহিনীর ক্রসফায়ারে নিহত কারাপাড়া এলাকার আপনের অস্ত্র বলে পুলিশকে জানিয়েছে আটক হানিফ হাওলার। আটক হানিফ হাওলাদার বাগেরহাট সদর উপজেলার কারাপাড়া গ্রামের সোহরাব হাওলাদারের ছেলে। মোঃ হানিফ হাওলাদারের ঘের ব্যবসা রয়েছে এবং মাঝে মাঝে তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। বাগেরহাটের পুলিশ সুপার কেএম আরিফুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোস্তফাপুর এলাকা থেকে দুটি আগ্নেয় অস্ত্র সহ এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। বিক্রয়ের উদ্দেশ্যে তিনি অস্ত্র দুটি সংরক্ষণ করছিলেন। দু’একজন ক্রেতাকে ইতোমধ্যে দেখিয়েছেন এই অস্ত্র। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়ের পূর্বক হানিফকে আদালতে সোপর্দ করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com