শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

News Headline :
বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমান জ্বালানি তেল জব্দ অস্ট্রেলিয়ার ভিসার প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ: কিশোরগঞ্জে যুবক আকাশের প্রতারণার অভিযোগ নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে তিন মাসের অন্তঃসত্ত্বা নারী মৃত্যু রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে

বাগেরহাটে মার্কেটে আগুন পুড়ে ছাই ১৫ টি দোকান

Reading Time: < 1 minute

সোহেল রানা, বাগেরহাট:
বাগেরহাটের শরণখোলায় একটি মার্কেটে আগুন লেগে ১৫টি দোকান পুড়ে গেছে। বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলা সদরের পাঁচরাস্তা বাদল চত্বর মোড়ে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময়  দোকানের মালামাল ও অবকাঠামোসহ প্রায় তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ঘর মালিকরা দাবি করেছেন। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের শরণখোলা ও মোরেলগঞ্জের দুটি ইউনিট স্থানীয়দের সহযোগীতায় প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ আসে। মার্কেটেরে মালিক মো. শফিকুল ইসলাম খোকন ও সাইয়েদ খান জানান, তাদের মার্কেটে ওষুধের ফার্মেসী, মুদি, ইলেক্ট্ররিক্স, ভেটেরিনারী ফার্মেসী, কনফেকশনারী, খাবার দোকানসহ মোট ২৫টির মতো দোকান রয়েছে। এর মধ্যে ১৫টি দোকান পুড়ে গেছে। আগুনে মালামাল ও অবকাঠামোসহ তাদের প্রায় তিন কোটি টাকার ক্ষতি হয়েছে। শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাব-ই আলম বলেন, রাত আনুমানিক ৩টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিকের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে। আমরা রাত সাড়ে ৩টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাই। পরে পার্শ্ববর্তী মোরেগঞ্জ উপজেলা থেকে ফায়ার সার্ভিসের আরো একটি টিম এসে আগুন নেভাতে সহায়তা করে। দুই টিমের ২০ জন সদস্য এবং স্থানীয় লোকজনের প্রচেষ্টায় প্রায় দুই ঘন্টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নূর-ই আলম সিদ্দিকী বলেন, আগুনে ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরী করেছি। ক্ষতিগ্রস্তরা যাতে সরকারি সহায়তা পান সেজন্য তালিকা জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com