বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

News Headline :
পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক পাবনার আটঘরিয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি নওগাঁর বদলগাছীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫ টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে চলছে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ড  রাজশাহীর বিনোদপুরে দুই রেস্তোরাঁয় হামলা, বিস্ফোরণ: দুই মামলায় জামায়াত নেতা-সহ ৩০ জন আসামী নগরীর মেহেরচন্ডী এলাকায় বাবাকে হত্যা করে পালালো রাবি শিক্ষার্থী কিশোরগঞ্জে মানবেতর জীবনযাপন অনাহারে দিন কাটছে বৃদ্ধ দুর্গাচরণের

বাগেরহাটে মুরগির ঘর থেকে  অজগর সাপ উদ্ধার 

Reading Time: < 1 minute

সোহেল রানা, বাগেরহাট :
বাগেরহাটের সুন্দরবনসংলগ্ন মোংলা উপজেলার বসত বাড়ির মুরগির ঘর থেকে খাবারের খোঁজে আসা একটি অজগর উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার বনসংলগ্ন সুন্দরবন ইউনিয়নের বরইতলা গ্রামের আকবর হাওলাদারের বাড়ি থেকে ১১ ফুট লম্বা  অজগরটি উদ্ধার করেন সুন্দরবন পূর্ব বন বিভাগের জিউধরা স্টেশনের বন কর্মকর্তারা।খাবারের খোঁজে বা উপযুক্ত পরিবেশের খোঁজে অজগরটি বন ছেড়ে লোকালয়ে চলে আসে বলে ধারণা বন বিভাগ ও স্থানীয় লোকজনের।
অজগরটি   একটি হাঁস ও একটি মুরগি খেয়ে ফেলেছে জানিয়ে বাড়ির মালিক আকবর হাওলাদার বলেন, ‘সকালে হাঁস-মুরগির অস্বাভাবিক ডাকাডাকি শুনে মুরগির ঘরের দরজা খুলে দেখি একটি অজগর শুয়ে আছে। ভয়ে দূরে সরে গিয়ে বন কর্মকর্তাদের খবর দিলে তাঁরা এটি ধরে নিয়ে যান।’
সুন্দরবন পূর্ব বন বিভাগের জিউধরা স্টেশন কর্মকর্তা মো. শাহজাহান মোক্তাদির বলেন, লোকালয় থেকে উদ্ধার হওয়া অজগরটি লম্বায় প্রায় ১১ ফুট এবং ওজন প্রায় ৯ কেজি। অজগরটিকে সুন্দরবনে গহীনে অবমুক্ত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com