বুধবার, ০৩ Jun ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন

News Headline :
ছাগলকাণ্ডের মতিউরকেও ছাড়িয়ে গেলেন এনবিআরের সহিদুল: ঢাকায় ৫৩ ফ্ল্যাট সম্পদ ৪০০ কোটির! রাজশাহী নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন হামলা নারীসহ আহত ৪ রাজধানীর শিশু রামিসা হত্যা মামলায় বোন রাইসা আক্তারের ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্যগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পাবনা জেলা ট্রাফিক পুলিশের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২

বাচার জন্য আকুতি :দিলেন প্রধানমন্ত্রী বরাবর চিঠি

Reading Time: < 1 minute

এম এ লিতু ,ঝিনাইদহ :
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সিংগী গ্রামের মহাব্বত আলী।অতি সাম্প্রতিক সময়ে তার মুখের ভিতর (ইনভেসিভ স্কয়মাস সেল কারসিনামা ) ক্যান্সার ধরে পড়েছে। ডাক্তারের কাছ থেকে ১ মাস আগে শোনার পর দুঃচিন্তা খাওয়া-ঘুম তার বন্ধ।তাই শেষমেষ অন্ধাকার চোখে আলোর আশায় ,১২-০৬-২৩ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর চিঠি লিখেন তিনি।প্রতিবেদন লেখার সময় এর একটি অনুলিপি মহাব্বত আলী প্রতিবেদককে প্রদান করেন।ঘটনার বিবরনে জানা যায়,গত এক মাস আগে মহাব্বত আলী তার দাতের গোড়া ও মুখের ভিতর মারাতœক ব্যথা অনুভব করেন।বাড়ি প্রাথমিক চিকিৎসা শেষে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কম্পিলেক্সে ভর্তি হন।অবস্থার উন্নতি না হওয়ায়,নিজের একমাত্র সম্পদ একটি গাভি গরু বেচে চলে যান বঙ্গবন্ধু মেডিকেল কলেজে হাসপাতাল ঢাকায়।সেখানে গিয়ে ধরা পড়ে গরিবের ঘরে রাজব্যাধি নামক রোগ ক্যান্সারের।এ সময় ডাক্তার জানান,এখনি চিকিৎসা করালে রোগ ভাল হওয়ার সম্ভাবনা রয়েছে।সেক্ষেত্রে ব্যয় হবে প্রায় ৪ লাখ টাকা।উপায় না পেয়ে ঢাকা থেকে মহাব্বত আলী গত মাসেই বাড়ি ফিরে আসেন।এসে পুনরায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কম্পিলেক্সে ভর্তি হন প্রচন্ড ব্যথা নিয়ে।যেখান থেকে চলতি মাসের ১২ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর সাহায্যের আবেদন জানিয়ে একটি চিঠি লিখেন। মহাব্বত আলীর রোগ ও চিকিৎসা নিয়ে কথা বলা হয় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কম্পিলেক্সের সহকারী সার্জন ডাঃ নাজমুল ইসলামের সাথে তিনি জানান,মহাব্বত আলীর ক্যান্সার গ্রেড ওয়ান পর্যায়ে আছে,এখনো অন্যান্য স্থানে ছড়াইনি।তাই দ্রæত উন্নত চিকিৎসা প্রয়োজন।রোগীর আর্থিক সমষ্যা বিবেচনা করে তিনি আরো বলেন আমি সর্বচ্চ পরামর্শ দিবো,যেন কম খরচে তার চিকিৎসা হয়। খোজ নিয়ে জানা গেছে,মহাব্বত আলীর তিন শতক জমি ছাড়া আর কিছুই নেই।এ ব্যাপারে সিংগী গ্রামের বাসিন্দা ও বিশিষ্ট সমাজসেবক তরিকুল ইসলাম তুহিন জানান,আমিও ঘটনাটি শুনেছি।খুব দুঃখজনক।আমি ব্যক্তিগতভাবে তার খোজ নিয়েছি।সবার উচিত এ অসহায় মানুষটির পাশে দাড়ানো।
প্রতিবেদকের কাছের বাঁচার আকুতি জানিয়ে মহাব্বত আলী বলেন,সবার নিকট আমি সাহয্যের আবেদন করছি। আমি বাঁচতে চাই।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com