বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

বারহাট্টায় চেয়ারম্যানের সহায়তায় ভাঙা রাস্তা দ্রুত মেরামত

Reading Time: < 1 minute

রিপন কান্তি গুণ,নেত্রকোনাঃ
নেত্রকোনা বারহাট্টা উপজেলার (বারহাট্টা-আটপাড়া) সড়কে অপরিকল্পিত ভাবে পানি নিষ্কাসনের জন্য রাস্তার নিচ দিয়ে গর্ত খুঁড়ে পাইপ দেওয়ার কারনে পাথর বাহী একটি ট্রাকের চাপে রাস্তা ভেঙ্গে গিয়ে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে যায়। গত রাত থেকে এই সড়ক দিয়ে যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে।ঘটনার খবর পেয়ে জনগণের অসুবিধার কথা চিন্তা করে, বারহাট্টা সদর ইউনিয়ন পরিষদের পর পর ৩ বারের নির্বাচিত জনবান্ধব চেয়ারম্যান ও বর্তমান নবনির্বাচিত উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী সাখাওয়াত হোসেন ঘটনাস্থলে ছুটে আসেন। ঘটনাস্থলে এসে, দ্রুত সময়ে ভাঙা রাস্তাটি ইট, পাথর, বালু ফেলে মেরামতের ব্যবস্থা করেন।রাস্তাটি দ্রুত সময়ে ঠিক করে দেওয়ার ফলে বৃ-কালিকা এলাকার প্রায় ১০০ শত পরিবার এ রাস্তা দিয়ে চলাচল করতে পেরে চেয়ারম্যানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।স্থানীয় সূত্রে জানা যায় এই রাস্তার পূর্বপাশে প্রায় ১শত পরিবার বসবাস করে। কয়েকদিনের ভারি বর্ষনের কারনে ঘরের ভিতরে পানির উঠে যাওয়ার উপক্রম হয়। তাই এলাকা বাসী সবাই মিলে গতকাল (১৬ জুলাই) রবিবার অপরিকল্পিত ভাবে পানি নিষ্কাশনের পাইপ টি রাস্তার নিচে স্থাপন করে। উপজেলা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেন বলেন, আমি জনগণকে ভালবাসি বলেই আমার ইউনিয়নবাসী পর পর ৩ বার আমাকে চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করেছেন। জনগণের দুর্ভোগের কথা ভেবেই যত দ্রুত সম্ভব রাস্তাটি মেরামত করেছি। আমি জনগণের বিপদে-আপদে সবসময়ই পাশে ছিলাম, আছি এবং থাকবো।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com