বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

বারহাট্টায় ৭০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার, জড়িতরা পালাতক

Reading Time: < 1 minute

রিপন কান্তি গুণ,নেত্রকোনা:
নেত্রকোনার বারহাট্টায় পুলিশের অভিযানে সরকারী শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে আসা ৭০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করেছে বারহাট্টা থানার পুলিশ। যার আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ ২০ হাজার টাকা।আজ (১৫ জুলাই) শনিবার উপজেলার গোপালপুর বাজারের ব্যবসায়ী আমিরুল ইসলাম রনির গোদাম থেকে দুপুর দুইটার দিকে চোরাই পথে আসা এই চিনি উদ্ধার করা হয়।বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন কুমার সাহা বলেন, আজ শনিবার সকালে গোপনসুত্রে খবর পাওয়া যায় যে, গোপালপুর পশ্চিম বাজারে বারহাট্টা-নেত্রকোনা সড়কের পাশে ট্রাক থেকে ভারতীয় চিনির বস্তা আনলোড করা হচ্ছে। এই খবরের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে থানার উপ-পরিদর্শক (তদন্ত) আবু সায়েম আব্দুর রহমানের নেতৃত্বে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ততক্ষণে চিনিবাহী গাড়িটি আনলোড করে চলে যায়। পরে অভিযান চালিয়ে মোখলেছ মিয়ার মালিকানাধীন ভাড়াটিয়া আমিরুল ইসলাম রনির গোদাম থেকে ৫০ কেজি ওজনের ৭০টি চিনির বস্তা জব্দ করে থানায় নিয়ে আসা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, আজ সকাল সাড়ে ১০টার দিকে একটি লরিতে করে চিনির বস্তাসমূহ আনা হয়। পরে তারা প্রকাশ্যে জনসমক্ষে লরি থেকে বস্তাসমূহ আনলোড করে গোদামে নিয়ে রাখে। পুলিশ আসতে আসতে চিনির বস্তা পাল্টে ফেলা হয়। সময়মত পুলিশ আসলে লরিসহ জড়িতদের আটকানো যেত। এই এলাকায় দীঘদিন ধরে অবৈধভাবে আনা ভারতীয় মালামাল কেনাবেচা হচ্ছে।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন কুমার সাহা বলেন, এ ব্যাপারে আইনী প্রক্রিয়া চলমান। জব্দকৃত চিনির আনুমানিক মূল্য ৪ লাখ ২০ হাজার টাকা হতে পারে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com