শনিবার, ১৮ Jul ২০২৬, ১২:০২ অপরাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঈশ্বরদী সুপারসনি পরিবহনের সুপারভাইজার নিহত

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা,পাবনা:
সিরাজগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঈশ্বরদী সুপারসনি পরিবহনের সুপারভাইজার আরিফুল ইসলাম (৩৫) নিহত হয়েছেন।শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাতে সিরাজগঞ্জের সলঙ্গার উলিপুরে এ দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় বাসের চালক হেলপারসহ ১৫ যাত্রী আহত হন।নিহত সুপারভাইজার আরিফুল দাশুডিয়া ইউনিয়নের মুনশিদপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে ও বঙ্গবন্ধু সৈনিক স্পোর্টিং ক্লাবের সাধারন সম্পাদক ছিলেন। তিনি ওই সুপারসনি এক্সপ্রেস পরিবহনের ম্যানেজার রেজাউল করিম এর চাচাতো ভাই।ওই বাসের যাত্রী জাতীয় এথলেটিক্স চ্যাম্পিয়ন ঈশ্বরদীর বাঘইলের মেহেদী হাসান আকাশ জানান, ঢাকা থেকে ছেড়ে বাসটি ঈশ্বরদী অভিমুখে আসছিল। পথে সিরাজগঞ্জে সলঙ্গায় পৌছালে বিপরিত দিক থেকে আসা একটি ট্রাক ওভারটেক করতে গিয়ে সুপারসনি বাসের সাথে মুখোমুখি সংঘর্ঘ হয়।তিনি জানান, দূর্ঘটনায় বাসের চালক, হেলপারসহ ১৫ যাত্রী মারাত্মক আহত হয়। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। সুপারভাইজার আরিফুল মারা যান। আমার মাথায় ও ডান পায়ে প্রচন্ড আঘাত লেগেছে। আল্লাহ তায়ালা প্রাণে রক্ষা করেছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com