মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

বিজিবির অভিযানে খাগড়াছড়িতে ১২ অনুপ্রবেশকারী আটক

বিজিবির অভিযানে খাগড়াছড়িতে ১২ অনুপ্রবেশকারী আটক

Reading Time: < 1 minute

আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি:
খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) সদস্যদের একটি টহল দলের অভিযানে অবৈধ পথে ভারতে অনুপ্রবেশ কালে সনাতনধর্মী ১২জন বাংলাদেশী নাগরিকদেরকে আটক করা হয়।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত ১টার দিকে নলুয়াটিলা বিওপির সদস্যরা ভারত বাংলাদেশ সীমান্ত হতে তাদের আটক করে।
আটককৃতরা হলো- মুক্তা দে (৪৩), ঈশিতা দত্ত (২৫), পুষ্পিতা দত্ত (২০), প্রদীপ কান্তি নাথ (৪৫), অর্নব কুমার দে (৩৭), রাজশ্রী দেবী (৪৩), গোপি নাথ (৫৭), তার স্ত্রী রুপালী রানী নাথ (৪৩), তাদের সন্তান কৃষ্ণ নাথ (২১), সঞ্জয় নাথ (৪০), তার সন্তান শ্রী দীব্বকৃষ্ণ নাথ (১২) ও অনির ঊর্ধ্ব দে (৪)।
আটকৃতরা চট্টগ্রাম জেলার ফটিকছড়ি ও মহেশখালী এলাকার বাসিন্দা বলে জানা যায়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে নলুয়াটিলা বিওপির নাঃ সুবেঃ মোঃ ফরিদুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল ভারত- বাংলাদেশ সীমান্তে অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ কালে সনাতনধর্মী ১২জন বাংলাদেশী নাগরিকদেরকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের নিকটস্থ ভূজপুর থানায় হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com