শনিবার, ১৮ Jul ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

বিদ্যুতের উপর দাড়িয়েই ডিজিটাল বাংলাদেশ রুপান্তরিত হয়েছে- পলক

Reading Time: < 1 minute

শহিদুল ইসলাম সুইট , সিংড়া নাটোর:

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, বিদ্যুৎ হলো একটি মৌলিক সেবা। যে সেবার উপর দাড়িয়ে বাংলাদেশ আজ ডিজিটাল দেশে রুপান্তরিত হয়েছে। শনিবার দুপুরে প্রায় ১০ কোটি ৬৭ লাখ টাকা ব্যয়ে নাটোর পল্লিবিদ্যুৎ সমিতির-১, সিংড়া জোনাল অফিস এর নবনির্বিত কমপ্লেক্স এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। প্রতিমন্ত্রী আরও বলেন, একটি দেশের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ প্রয়োজন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজ থেকে ৫০ বছর আগেই এই উপলব্ধি করেছিলেন। বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সেই উপলব্ধি থেকেই আজ দেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ দিয়েছেন। প্রত্যন্ত গ্রামেও আজ বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, বিএনপি জামাত সরকারের আমলে ১ মেগাওয়াট বিদ্যুৎও বৃদ্ধি করতে পারে নাই। তার সব চেয়ে বড় কারন হচ্ছে বিএনপি-জামাত দুর্নীতি সরকারের প্রধান মন্ত্রী খালেদা জিয়ার কুপুত্র তারেক জিয়া সরকারী বেসরকারী খাতের যে কো প্রজেক্ট থেকেই ঘুষ দাবি করতো। নাটোর পল্লিবিদ্যুৎ সমিতি-১ এর সমিতি বোর্ড এর সভাপতি গোলাম মাওলার সভাপতিত্বে অুষ্ঠানে বক্তব্য দেন, নাটোর পল্লি বিদ্যুৎ-১ এর জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোঃ এমদাদুল হক, সিংড়া জোনাল অফিস এর ডেপুটি ম্যানেজার মোঃ শাহাদৎ হোসেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার এম এম সামিরুল ইসলাম, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল ইমরান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ ওহিদুর রহমান, পৌর আওয়ামীলীগের সভাপতি ডালিম আহমেদ ডন, সাধারন সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com