বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

বিদ্যুৎপিষ্ট হয়ে আটঘরিয়া থানার এসআই দুলালের মৃত্যু

Reading Time: < 1 minute

বিদ্যুৎপিষ্ট হয়ে আটঘরিয়া থানার এসআই দুলালের মৃত্যু

পাবনা প্রতিনিধি:

পাবনার আটঘরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) দুলাল হোসেন (৪৭) বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন। আজ শনিবার (২৭ মার্চ) রাত ১১টার দিকে থানা এলাকার মধ্যে এ দুর্ঘটনা ঘটে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, স্বাধীনতার সুবর্নজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে থানা ভবন আলোকসজ্জা করা হয়। সেইসাথে থানা চত্বরে স্যালুটিং ডায়াচে জাতীয় পতাকা উত্তোলনের স্টিলের পাইপের সাথে জড়িয়েও আলোকসজ্জা করা হয়েছিল।

কোনোভাবে তার লিকেজ হয়ে স্টিলের সেই পাইপ বিদ্যুতায়িত হয়েছিল। এসআই দুলাল রাতে মোবাইল ফোনে কথা বলতে বলতে নিজের অজান্তেই সেই পাইপটি হাত দিয়ে ধরার সাথে সাথে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, এসআই দুলালের মৃত্যুর খবর পেয়ে আটঘরিয়ায় ছুটে যান জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এ সময় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মৃত এসআই দুলাল হোসেন রাজশাহীর বাগমারা উপজেলার হাসানপুর গ্রামের মৃত আবেদ আলীর ছেলে। তিনি ১৯৯৩ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ দেন। দুই বছর আগে বদলী হয়ে আটঘরিয়া থানায় যোগদান করেছিলেন। সম্প্রতি তাকে একই জেলার সুজানগর থানায় বদলীর আদেশ হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com