বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

বিভিন্ন জেলায় নির্বাচন পর্যবেক্ষন কার্ড প্রদানে পক্ষপাতিত্বের অভিযোগ

Reading Time: 2 minutes

ডেক্স নিউজ:
সাংবাদিকদের নির্বাচন পর্যবেক্ষন অনুমতি দিতে বাংলাদেশের বিভিন্ন স্থানে কার্ড প্রদানে গড়িমসি, পক্ষপাতিত্ব এবং হয়রাণীর অভিযোগ উঠেছে রিটার্নিং কর্মকর্তাদের বিরুদ্ধে। ঝালকাঠি, পটুয়াখালী, মাদারিপুর, চট্টগ্রামসহ বিভিন্ন স্থানের সাংবাদিকরা এমন অভিযোগ করেছেন। এদিকে ঝালকাঠি পৌরসভা নির্বাচনে দায়ীত্বে থাকা রিটানিং কর্মকর্তার পক্ষপাতিত্ব ও আইন বহিভুত ভাবে সাংবাদিকদের পর্যবেক্ষন কার্ড না দেওয়ায় ঝালকাঠি জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। দৈনিক যায়যায়দিন পত্রিকার জেলা প্রতিনিধি নজরুল ইসলাম ২০ জুন দুপুরে প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ করেন। লিখিত অভেযোগে দৈনিক যায়যায়দিন জেলা প্রতিনিধি নজরুল ইসলাম বলেন, আমি ঝালকাঠি পৌরসভার নির্বাচনে সংবাদ সংগ্রহের জন্য গত ১৯ জুন ২০২১ তারিখি রিটানিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক মো: কামাল হোসেনের কাছে কাগজপত্রসহ লিখিত আবেদন করি। ২০ জুন সকাল ১১টায় পর্যবেক্ষক কার্ডের জন্য রিটার্নিং কর্মকর্তার কাছে যাই। তখন রিটার্নিং কর্মকর্তা মোঃ কামাল হোসেন বলেন প্রেসক্লাবের অনুমোদন ব্যতিত অন্য সাংবাদিকদের সংবাদ সংগ্রহের জন্য পর্যবেক্ষণ কার্ড দিবেন না। কিন্তু কেনো দিবেন এমন প্রশ্ন করলে তিনি জেলা প্রশাসকের কাছে যেতে বলেন। সাংবাদিক নজরুল ইসলাম বলেন ঝালকাঠির প্রথমসারীর মিডিয়া সমকাল, বাংলাদেশ প্রতিদিন, ডিবিসি নিউজ, একুশে টিভি, বৈশাখী টিভি, দৈনিক যায়যায়দিনসহ মিডিয়াকর্মীরা তাহলে পর্যবেক্ষণের সুযোগ পাবেন না ? এবং কেনো পাবেন না ? আমাদের অপরাধ কি ? প্রথম সারীর মিডিয়াকর্মী যারা প্রেসক্লাবের সদস্য নেই তারা কি সাংবাদিক নয়? তাদের অপরাধ কি কেনো তারা পর্যবেক্ষণ কার্ড পাবে না? এমন প্রশ্নে তিনি শুধু জেলা প্রশাসকের কাছে যেতে বলে আর কোন মন্তব্য করেননি। এ অবস্থায় ঝালকাঠি জেলা প্রশাসকের বরাবরে কোর্ট ফি দিয়ে লিখিত অভিযোগ করেন সাংবাদিক নজরুল ইসলাম। এ ব্যাপারে রোববার বিকেল ৪টার দিকে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি কর্তৃক গঠিত কেন্দ্রীয় সেলের পক্ষ থেকে ঝালকাঠির রিটার্নিং অফিসার কামাল হোসেনের সাথে যোগাযোগ করা হয়। রিটার্নিং কর্মকর্তার কাছে জানতে চাওয়া হয় তিনি প্রেসক্লাবের রেফারেন্সে সাংবাদিকদের পর্যবেক্ষক কার্ড প্রদান এটি নির্বাচন কমিশনের কোন নীতিমালায় রয়েছে এবং তিনি এই কথাটি বলেছেন কিনা জানতে চাইলে এড়িয়ে যান। এদিকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে একটি সেল গঠন করা হয়েছে। ২১ জুন অনুষ্ঠিতব্য নির্বাচনে যেকোন ধরনের সাংবাদিক হয়রাণী, নির্যাতন, পেশাগত দায়িত্ব পালনকালে বাঁধাদানের ঘটনার তথ্য জানাতে ০১৭১২৩০৬৫০১, ০১৯৩৬৩৮৯১২১, ০১৩০৬৭৩৩৮০২, ০১৭২০৪৬২৮৫৬, নাম্বারে কল করতে পারবেন।

1

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com