বুধবার, ০৩ Jun ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন

News Headline :
ছাগলকাণ্ডের মতিউরকেও ছাড়িয়ে গেলেন এনবিআরের সহিদুল: ঢাকায় ৫৩ ফ্ল্যাট সম্পদ ৪০০ কোটির! রাজশাহী নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন হামলা নারীসহ আহত ৪ রাজধানীর শিশু রামিসা হত্যা মামলায় বোন রাইসা আক্তারের ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্যগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পাবনা জেলা ট্রাফিক পুলিশের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২

বিরল প্রজাতির বিলুপ্ত প্রায় ২ টি তক্ষক জব্দ ২ পাচারকারী আটক

Reading Time: < 1 minute

কামরুল হাসান,ময়মনসিংহ:
র‌্যাব – ১৪, ময়মনসিংহ এর সদর ব্যাটালিয়ন কর্তৃক অভিযানে ২০ লক্ষ টাকা মূল্য মানের বিরল প্রজাতির বিলুপ্ত প্রায় ০২টি তক্ষক’সহ ০২জন আটক। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব – ১৪ জানতে পারে যে, একটি অবৈধ বন্যপ্রাণী বিক্রয় চক্র দেশের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন স্থান হতে বন্যপ্রাণী শিকার করে অবৈধভাবে পাচারের জন্য বিক্রয় করে আসছে। উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য এবং তাদেরকে আইনের আওতায় আনার জন্য উক্ত অবৈধ বন্যপ্রাণী বিক্রয় চক্রের উপর র‌্যাব – ১৪’র নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়। এরই প্রেক্ষিতে ১৩ জুন মঙ্গলবার বিকাল অনুমান ৫ টা ১৫ মিনিটের সময় র‌্যাব – ১৪, ময়মনসিংহ এর সদর ব্যাটালিয়নের একটি চৌকস আভিযানিক দল ময়মনসিংহ জেলার ফুলপুর থানাধীন ঘরপয়ারী এলাকায় অভিযান পরিচালনা করে বিরল প্রজাতির বিলুপ্ত প্রায় ০২টি তক্ষক উদ্ধারপূর্বক জব্দ’সহ আসামী মো. এনামুল হক (৪৫) ও মো. রিপন মিয়া (৩০) দুজনকে গ্রেফতার করে। আসামী এনামুল হক মৃত শামসুল হকের ছেলে ও আসামী রিপন মিয়া, আব্দুর রশিদের ছেলে। উভয়েই ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার ঘরপয়ারী গ্রামের বাসিন্দা। সিনিয়র সহকারী পরিচালক অপারেশন ও মিডিয়া অফিসার মো. আনোয়ার হোসেন এক প্রেস রিলিজে জানান, গ্রেফতারকৃত আসামীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা যায় যে, উক্ত তক্ষকগুলো তারা সিলেট জেলা হতে ২০ লক্ষ টাকা মূল্যে বিক্রয়ের উদ্দেশ্যে সংগ্রহ করে। উক্ত বিষয়ে ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ময়মনসিংহ জেলার ফুলপুর থানায় বন্যপ্রাণী সংরক্ষন আইন ২০১২ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। র‌্যাব -১৪ এর পরিচালক আরো জানান, আমাদের দায়িত্বপূর্ণ এলাকায় বন্যপ্রাণী অবৈধভাবে বিক্রয় ও পাচার সংক্রান্ত অপরাধ কর্মকান্ড দমনের লক্ষ্যে র‌্যাব ফোর্সেস অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com