বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন

News Headline :
পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

বিরোধী পদক্ষেপ চেয়ে সোমবার কি সদলে রাজভবনে শুভেন্দু,মুকুল-প্রশ্নে দলত্যাগ

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা

বিধায়কদের প্রতিনিধি দল নিয়ে সোমবার বিকেল চারটের সময় রাজভবনে জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করতে যেতে পারেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুকুল রায়ের দলত্যাগের পর আরও কোনও কোনও বিধায়ক বিজেপি ছেড়ে তৃণমূলে যেতে পারেন বলে জল্পনা। রাজ্য রাজনীতিতে এই সম্ভাবনার মধ্যেই বিধানসভায় যাতে দলত্যাগ বিরোধী আইন কার্যকর হয়, সেই কারণে শুভেন্দুর নেতৃত্বে বিজেপি বিধায়কদের প্রতিনিধি দল যেতে পারে বলে বিজেপি সূত্রে খবর।
শুক্রবার যখন মুকুল বিজেপি-তে যোগ দেন, তারপরেই শুভেন্দু বলেছিলেন, দলত্যাগ বিরোধী আইন তিনি কার্যকর করে ছাড়বেন। এর পাল্টা তৃণমূলও জবাব দেয়। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘‘আগে নিজের বাবাকে এই সব বলুন, তার পর অন্য লোককে জ্ঞান দেবেন।’’ সাংসদ সুনীল মণ্ডল ও শিশির অধিকারী তৃণমূলের সঙ্গে সংস্রব না রেখে বিজেপি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর পর তৃণমূল ইতিমধ্যে দলত্যাগ বিরোধী আইন কার্যকর করার দাবিতে সংসদে স্পিকারের কাছে আবেদনও করেছে। এই সূত্রে সেই কথা তুলে আনেন কুণাল। অতীতে এমন অনেক নজির রয়েছে যে দলত্যাগ করেও অন্য দলের বিধায়ক থেকে গিয়েছেন অনেকে। সাম্প্রতিক অতীতে দলবদল করা বিধায়কদের মধ্যে শুভেন্দু অধিকারী ও রাজীব বন্দ্যোপাধ্যায় ছাড়া কেউই বিধায়ক পদ ছেড়ে বিজেপি-তে যাননি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com